বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নাটোরে প্রধানমন্ত্রীর সহায়তা পাচ্ছেন ১ লাখ ২১ হাজার পরিবার

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৩৪ পিএম, ২০২১-০৪-২২

নাটোরে প্রধানমন্ত্রীর সহায়তা পাচ্ছেন ১ লাখ ২১ হাজার পরিবার

 


দ্বিতীয় ধাপের করোনায় ক্ষতিগ্রস্তসহ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাটোর জেলায় ১ লাখ ২০ হাজার ৮৩২টি অসহায় ও দুস্থ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর সহায়তা।  

এরমধ্যে ভিজিএফ (আর্থিক) সুবিধা ৫ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা ও জিআর (ক্যাশ) ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা। মোট ৬ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৪০০ টাকা।   ইতোমধ্যে উপজেলা ও পৌরসভা ভিত্তিক বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তালিকার কাজও চলছে। চুড়ান্ত তালিকা প্রণয়ন হলেই সময়মত তা সংশ্লিষ্টদের মাধ্যমে উপকার ভোগীদের মধ্যে বিতরণ করা হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায়-দুস্থ পরিবারকে এই সহায়তা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক শাহরিয়াজ  এ তথ্য জানান। তিনি বলেন, এই সহায়তার মধ্যে জেলার সাতটি উপজেলায় ৯৩ হাজার ১০৬ জনের বিপরীতে ৪ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৭০০ টাকা এবং জেলার আটটি পৌরসভা এলাকায় ২৭ হাজার ৭২৬ জনের বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ২৪ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা। এছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদে ২ লাখ ৫০ হাজার টাকা করে জেলার ৫২ ইউনিয়নে ১ কোটি ৩০ লাখ টাকা এবং আটটি পৌরসভার জন্য ১৩ লাখ টাকাসহ (জিআর ক্যাশ) মোট ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। ভিজিএফ (আর্থিক) ও জিআর ( ক্যাশ) মিলে মোট ৬ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৪০০ টাকা বরাদ্দ পাওয়া গেছে।

জেলা প্রশাসক বলেন, বরাদ্দকৃত অর্থ বিতরণে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এরমধ্যে নাটোর সদর উপজেলায় ১৭ হাজার ১৯৮ জনের বিপরীতে ৭৭ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, সিংড়া উপজেলায় ১৯ হাজার ৮৮৯ জনের বিপরীতে ৮৯ লাখ ৫০ হাজার ৫০ টাকা, গুরুদাসপুর উপজেলায় ১২ হাজার ২৫২ জনের বিপরীতে ৫৫ লাখ ১৩ হাজার ৪০০ টাকা, বড়াইগ্রাম উপজেলায় ১৪ হাজার ৪২২ জনের বিপরীতে ৬৪ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা, লালপুর উপজেলা ১৩ হাজার ৮৭৪ জনের বিপরীতে ৬২ লাখ ৪৩ হাজার ৩০০ টাকা ও নলডাঙ্গা উপজেলায় ৫ হাজার ৯৯৪ জনের বিপরীতে ২৬ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অপরদিকে, নাটোর পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের বিপরীতে ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা, গোপালপুর পৌরসভায় এক হাজার ৫৪০ জনের বিপরীতে ৬ লাখ ৯৩ হাজার টাকা, বাগাতিপাড়া পৌরসভায় এক হাজার ৫৪০ জনের বিপরীতে ৬ লাখ ৯৩ হাজার টাকা, বনপাড়া পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের বিপরীতে ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা, বড়াইগ্রাম পৌরসভায় ৩ হাজার ৮১ জনের বিপরীতে ১৩ লাখ ৮৬ হাজার ৪৫০ টাকা, গুরুদাসপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের বিপরীতে ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা, সিংড়া পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের বিপরীতে ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা ও নলডাঙ্গা পৌরসভায় ৩ হাজার ৮১ জনের বিপরীতে ১৩ লাখ ৮৬ হাজার ৪৫০ টাকা। যা আসন্ন ঈদুল ফিতরের আগেই বিতরণ সম্পন্ন করা হবে।

জেলা প্রশাসক শাহরিয়াজ বলেন, সরকার সব ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছেন। তবে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে এবং সহনশীল হতে হবে। দেশে মহামারি করোনার দ্বিতীয় ঢেউ চলছে। মৃত্যুর হারও বেড়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার লকডাউন দিয়েছে। এতে করে ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষগুলো কষ্ট পাচ্ছেন। বিষয়গুলি বিবেচনা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই সহায়তা দিচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে সকলকে ধৈর্যের সঙ্গে করোনা মোকাবিলা করতে হবে। কোনো প্রকার উষ্কানি বা গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর