শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১১:১০ এএম, ২০২০-১২-০৮
রাজধানীতে প্রতিদিনই যেন বাড়ছে শীতের তীব্রতা। গত কয়েক দিনের চেয়ে আজ বেশি শীত অনুভূত হচ্ছে ঢাকায়। পড়েছে মাঝারি ধরনের কুয়াশা। মাঝেমাঝে তেজহীন সূর্যের দেখা মিললেও অধিকাংশ সময়ই মিলছে না। রয়েছে হিমেল হাওয়া। এর তীব্রতাও আগের তুলনায় বেশি। রাতে তো বটেই, দিনের বেলায়ও গরম কাপড় মোড়ানো শীত পড়েছে ঢাকায়।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ অঞ্চলে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজকের পূর্বাভাসে তারা আরও বলছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা অব্যাহত থাকতে পারে। উত্তর-পশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, ভোররাত ৫টা থেকে পরবর্তী চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যার ফলে দৃষ্টিসীমা ২০০ মিটার বা আরও কম হতে পারে।
এসব এলাকার নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, কিন্তু কোনো সংকেত দেখাতে হবে না।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited