বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’, দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকির অভিযোগ

আবদুল্লাহ মজুমদার :    |    ০৪:৪৭ পিএম, ২০২৬-০৬-১৭

ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’, দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকির অভিযোগ

চট্টগ্রামের লালখান বাজার–বিমানবন্দর ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ—এ তথ্য জানা নেই বলে দাবি করেছেন নিজেকে “খবর ২৪ ঘণ্টা” নামের একটি পেজের সাংবাদিক পরিচয় দেওয়া এক ব্যক্তি।

গতকাল ১৬ জুন রাত আনুমানিক ৮টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নিয়মিত তল্লাশি চৌকিতে এ ঘটনা ঘটে। এ সময় ওই ব্যক্তি সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি উপস্থিত গণমাধ্যমকর্মীদের হেনস্তা ও হুমকি-ধমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, ফ্লাইওভারে দুর্ঘটনা ও অপরাধ প্রতিরোধে সিএমপির ট্রাফিক বিভাগ নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে মামলা ও জরিমানা কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় বিভিন্ন মূলধারার গণমাধ্যমের সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তল্লাশি চলাকালে একটি মোটরসাইকেলের পেছনে থাকা ওই ব্যক্তি হঠাৎ নেমে নিজেকে কখনো সাংবাদিক, কখনো ব্লগার, আবার কখনো অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে তিনি দাবি করেন, সাংবাদিকদের চাপেই পুলিশ চেকপোস্ট বসিয়েছে। এছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাবের কয়েকজন নেতার নাম উল্লেখ করে তিনি দায়িত্বরত পুলিশ সদস্য ও সাংবাদিকদের হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক কামরুল ইসলাম বলেন, “সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ধারণ করছিলেন। হঠাৎ ওই ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে আক্রমণাত্মক আচরণ শুরু করেন এবং দাবি করেন, মিডিয়ার চাপে চেকপোস্ট বসানো হয়েছে। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর। প্রশাসন নিজস্ব নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী কাজ করে। সাংবাদিকতার নীতিমালা ও সাধারণ জ্ঞান সম্পর্কে তার আরও ধারণা থাকা প্রয়োজন।”

শামীম নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “তিনি যদি মূলধারার কোনো গণমাধ্যমের সাংবাদিক হতেন, তাহলে ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ—এই নিয়মটি অবশ্যই জানতেন। গলায় পরিচয়পত্র ঝুলিয়ে রাইড শেয়ারিং কার্যক্রম পরিচালনার কারণেই তিনি এমন আচরণ করেছেন বলে মনে হয়েছে।”

এ বিষয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট শাহদাত বলেন, “ফ্লাইওভারে চুরি, ছিনতাই ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে সিএমপি কমিশনারের নির্দেশনায় নিয়মিত তল্লাশি চৌকি পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, অপরাধ দমন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

রিটেলেড নিউজ

অন্যের জাতীয় পরিচয়পত্রে বিকাশ, দায় কার?

অন্যের জাতীয় পরিচয়পত্রে বিকাশ, দায় কার?

আবদুল্লাহ মজুমদার : : জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের অন্যতম প্রধান দলিল। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাগর...বিস্তারিত


ভাত বৃত্তান্ত : ভাতের ঘ্রাণে শেকড়ের সন্ধান 

ভাত বৃত্তান্ত : ভাতের ঘ্রাণে শেকড়ের সন্ধান 

আবদুল্লাহ মজুমদার : : ভাত আমাদের খুব আপন। প্রতিদিনের খাবারের তালিকায় তার উপস্থিতি এত স্বাভাবিক যে, ভাত নিয়ে আলাদা করে ভা...বিস্তারিত


গুমের স্মৃতি যেন আর ফিরে না আসে

গুমের স্মৃতি যেন আর ফিরে না আসে

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার রাত গভীর। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে দরজা খুললেন মা। ...বিস্তারিত


অর্ধশতাব্দী পরও নজরুল: বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি

অর্ধশতাব্দী পরও নজরুল: বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি

আবদুল্লাহ মজুমদার : : ১৯৭৬ সালের ২৯ আগস্ট। ঢাকার মাটিতে থেমে গেল কাজী নজরুল ইসলামের জীবনের পথচলা। যে কবি একদিন অন্যায়ের ...বিস্তারিত


দেহঘড়ি থেমেছে, থামেনি আবদুর রহমান বয়াতীর সুর

দেহঘড়ি থেমেছে, থামেনি আবদুর রহমান বয়াতীর সুর

আবদুল্লাহ মজুমদার : : কোনো কোনো কণ্ঠ শুধু গান গায় না, একটি সময়কে ধারণ করে। আবদুর রহমান বয়াতীর কণ্ঠ ছিল তেমনই—মাটির গন্ধ...বিস্তারিত


বোর্ড চ্যালেঞ্জ: নম্বর কি সত্যিই ভবিষ্যৎ মাপে?

বোর্ড চ্যালেঞ্জ: নম্বর কি সত্যিই ভবিষ্যৎ মাপে?

আবদুল্লাহ মজুমদার : : ফল প্রকাশের পর মোবাইলের পর্দায় ভেসে ওঠে কয়েকটি সংখ্যা। কারও জন্য সেই সংখ্যা আনন্দের, কারও জন্য হতা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর