শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:২৯ পিএম, ২০২৬-১০-২৪
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম সদর উপজেলার ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গণি মিয়া দিনরাত বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং দোয়া ও ভোট প্রার্থনা করছেন।
আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় অব্যাহত রেখেছেন তিনি।
চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গণি মিয়া বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে ভোগডাঙ্গা ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণে কাজ করবেন তিনি। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতা ও সুষ্ঠুতার সঙ্গে পৌঁছে দিতে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তাঘাট, সেতু ও কালভার্ট নির্মাণ ও সংস্কারের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করবেন। এ ছাড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আব্দুল গণি মিয়া বলেন, নির্বাচিত হলে জনগণের চাহিদা ও এলাকার সমস্যা বিবেচনায় নিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন।
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : নানিয়ারচর প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচরে ঐতিহ্যবাহী ভাই ভাই ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো যশোর সদরের ঘুরুলিয়া গ্রামে শনিবার রাতে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা এলাকাà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো ৩ বছরের এক শিশু আপন দাদা কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি যà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজেদের à¦...বিস্তারিত
বেন্জামিন রফিক :: : ময়মনসিংহ বন বিভাগের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কাঠ-পাচার, টাকার বিনিময়ে বনভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে বিএনপির মনোনয়নপà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited