শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১০:০১ পিএম, ২০২৫-১১-১৪
ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়ির হেঁয়াকো বাজার এলাকায় একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেঁয়াকো পশ্চিম বাজার মসজিদ সংলগ্ন বিকাশ শীলের পরিত্যক্ত ঘরটিতে হঠাৎ আগুন দেখে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে জানান।
এ সময় বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন পাশের দোকান বা ঘরে ছড়িয়ে পড়েনি, ফলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় পুরো বাজার এলাকা। তবে এ অগ্নিকাণ্ডে দেড় লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দীন জানান, এর আগেও হেঁয়াকো বাজারে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনার কারণে বাজারের ব্যবসায়ী ও বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বাজারে স্থায়ী অগ্নি-নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited