বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

খুবির রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে নোমান ও আবির

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:২২ পিএম, ২০২৬-০৬-২৭

খুবির রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে নোমান ও আবির

খুবি প্রতিনিধি :
খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি –এর ২০২৬–২৭ রোটারি বর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন গণিত ডিসিপ্লিনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের আদনান শাহ আবির।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের এম এম তামিম হাসান, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের শেরিনা আক্তার সুমা এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের আব্দুল মান্নান জয়। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন গণিত ডিসিপ্লিনের মো. শামীম আহমেদ লিওন।

এ ছাড়া পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অনিন্দিতা বিশ্বাস সার্ভিস প্রজেক্ট চেয়ার, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ফারজানা জাহান ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের তাসমিয়া হাসান পাবলিক ইমেজ চেয়ার, মো. তানভীর হোসাইন, পাইলট বিশ্বাস ও তাকবির হোসাইন শাওন যুগ্ম সম্পাদক এবং নির্ঝর চন্দ্র মণ্ডল যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নতুন বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন— মুস্তাফিজুর রহমান তুর্জো (ফাইন্যান্সিয়াল সার্ভিস ডিরেক্টর), তায়েবা জামান নৈঋতা (প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর), মো. ইয়াসিন আরাফাত (কমিউনিটি সার্ভিস ডিরেক্টর), উৎপল কুমার মণ্ডল (ক্লাব সার্ভিস ডিরেক্টর), নুসরাত ইসলাম ঐতিহ্য (ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর), পূর্বা সমাদ্দার (সার্জেন্ট অ্যাট আর্মস), নিলয় রিদওয়ান কিরণ (সহকারী সার্জেন্ট অ্যাট আর্মস), ফারহান ফুয়াদ সাকিব ও রুকসিতা আক্তার রিমি (সহকারী প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর), অনুষ্কা রায় ও এম. শাহেদ ইবনে ইমন (সহকারী কমিউনিটি সার্ভিস ডিরেক্টর), মোহান আহমেদ শাহেদ ও সাবিহা রহমান রুমকি (সহকারী ক্লাব সার্ভিস ডিরেক্টর) এবং মনিরা আফরোজ মিম ও মো. জাহিদ হাসান শাওন (সহকারী ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর)।

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের মধ্যে রোটার‍্যাক্ট ক্লাব দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবামূলক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সামাজিক সেবার পাশাপাশি নেতৃত্ব বিকাশ, সময় ব্যবস্থাপনা, দলগত কাজ এবং নেটওয়ার্কিং দক্ষতা গড়ে তোলার ক্ষেত্রেও সংগঠনটি শিক্ষার্থীদের কাছে পরিচিত।সংগঠনটির কার্যক্রম মূলত কমিউনিটি সার্ভিস, প্রফেশনাল সার্ভিস, ইন্টারন্যাশনাল সার্ভিস এবং ক্লাব সার্ভিস – এই চারটি বিভাগে পরিচালিত হয়। বিভিন্ন সময়ে সংগঠনটির উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে দুস্থ মানুষের কর্মসংস্থানে সহায়তা, শীতবস্ত্র বিতরণ, বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের ঈদ উপহার প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম, ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান, পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশন প্রতিযোগিতা, আন্তবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন এবং নানা ধরনের কর্মশালার আয়োজন। 

নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, “আমাদের ক্লাবকে সত্যিকারের পরিবর্তনের একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আগামী এক বছরে সামাজিক সেবামূলক কার্যক্রম, দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা এবং অন্যান্য সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে সেই লক্ষ্য অর্জনে কাজ করতে চাই। আমাদের পথচলার মূল ভিত্তি হবে রোটার‍্যাক্টের আদর্শ—‘Service Above Self’। আমি বিশ্বাস করি, একদিন রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম অনুকরণীয় সংগঠনে পরিণত হবে।”

সাধারণ সম্পাদক আদনান শাহ আবির বলেন, “আমরা এমন কিছু উদ্যোগ নিতে চাই, যা শুধু রোটার‍্যাক্ট সদস্যদের নয়, পুরো খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকারে আসবে। দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, ক্যারিয়ার প্রস্তুতি এবং সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শেখা ও নিজেদের গড়ে তোলার আরও বেশি সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য।”

নতুন কমিটি বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাসেবা, সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর