বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

তামাকুমন্ডি লেইনে ঈদের বিকিকিনি, সন্তুষ্ট নন ব্যবসায়ীরা

মামুনুর রশিদ সেলিম    |    ০৭:২০ পিএম, ২০২৬-০৩-১৬

তামাকুমন্ডি লেইনে ঈদের বিকিকিনি, সন্তুষ্ট নন ব্যবসায়ীরা

ঈদুল ফিতরকে সামনে রেখে নগরের ঐতিহ্যবাহী তামাকুমন্ডি লেইন ও আশপাশের মার্কেটে জমে উঠেছে কেনাকাটা। ইফতারের পরেই বাড়ে ক্রেতাদের ভিড়, গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন দোকানিরা। 
তবে ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এ বছর ক্রেতা তুলনামূলক কম। তারা যে পরিমাণ বিক্রির আশা করেছিলেন, সেই অনুযায়ী বিক্রি হচ্ছে না।
নগরীতে নতুন নতুন মার্কেট ও বড় বড় শপিংমল চালু হওয়ায় বিক্রিতে কিছুটা প্রভাব পড়েছে। 
জলসা মার্কেটের ব্যবসায়ী মামুনুর রশিদ বলেন, ব্যবসা ভালো চলছে। মাগরিবের নামাজের পর মার্কেটে ক্রেতাদের প্রচণ্ড ভিড় জমছে। সন্ধ্যার পর থেকেই ক্রেতারা দলে দলে মার্কেটে আসছেন এবং নিজেদের পছন্দমতো বিভিন্ন পণ্য কিনছেন।
মার্কেটের সার্বিক পরিবেশও ভালো। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন।
রহমান ম্যানশনের ব্যবসায়ী আব্বাস উদ্দীন জানান, ঈদ উপলক্ষে অনেক ব্যবসায়ী আগেভাগেই দোকানে নতুন মালামাল তুলেছেন। যে আশায় দোকানে মালামাল আনা হয়েছিল, সে অনুযায়ী বিক্রি হচ্ছে না।
বাজারে যারা কেনাকাটা করতে আসছেন, তাদের মধ্যে স্থানীয় ক্রেতার পাশাপাশি প্রবাসী পরিবারের সদস্যরাও আছেন। 
তামাকুমন্ডি লেইনে ১১০টি মার্কেটে প্রায় ১৫ হাজার দোকান রয়েছে। সব বয়সীদের পাঞ্জাবী থেকে শুরু করে নানান পোশাক, জুতা, ব্যাগ ও কসমেটিকসের দোকানে চলছে ক্রেতাদের দর কষাকষি। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতাদের উপস্থিতিতেই মূলত জমে উঠেছে এই ব্যস্ত বাণিজ্যকেন্দ্র।
তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি মো. আবু তালেব বাংলানিউজকে বলেন, বর্তমানে ব্যবসায় কিছুটা চাপ থাকলেও আগের মতো খুব খারাপ পরিস্থিতি নেই।
অনেক ব্যবসায়ী বেশি বিক্রির আশায় আগেভাগেই প্রচুর পরিমাণে মালামাল তুলেছেন। মধ্যপ্রাচ্যে আন্তঃদেশিয় যুদ্ধ পরিস্থিতির পর বাজারে এর প্রভাব দেখা যাচ্ছে। 
তিনি বলেন, গত বছরের তুলনায় ব্যবসা খুব বেশি কম না হলেও আগের মতো জমজমাটও বলা যাচ্ছে না। আগে এখানেই মানুষ বশি আসতো কাপড়-চোপড় কিনতে। দেশের বিভিন্ন জায়গা থেকেও পাইকারি ক্রেতারা এখানে আসেন। বর্তমানে নগরীতে অনেক মার্কেট ও শপিংমল চালু হয়েছে। এখানে  হকারদের কারণে কিছু সমস্যাও তৈরি হয়। গলির মুখে হকাররা বসে পড়ায় অনেক সময় দোকানে মালামাল ঢোকাতে সমস্যা হয় এবং মানুষের চলাচলেও অসুবিধা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশের সহযোগিতায় নিয়মিত টহল ও নজরদারি চালানো হচ্ছে। বণিক সমিতির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। ক্রেতাদের সচেতন করতে নিয়মিত মাইকিং করা হচ্ছে। 

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর