বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চবিতে ছাত্রীকে হয়রানির জেরে দুই পক্ষের মারামারি, আহত ১

চট্টগ্রাম সংবাদদাতা    |    ০২:৪৬ পিএম, ২০২৫-১০-০৮

চবিতে ছাত্রীকে হয়রানির জেরে দুই পক্ষের মারামারি, আহত ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; এক ছাত্রীকে হয়রানির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ।
আহত শিক্ষার্থীর নাম রবিউল হাসান শান্ত। তিনি বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সমাজতত্ত্ব বিভাগের এক ছাত্রী কয়েকজন বন্ধুকে নিয়ে মাঠে অবস্থান করছিলেন। এসময় রবিউল ও তার কয়েকজন সহযোগী মোটরসাইকেলযোগে এসে ছাত্রীকে হয়রানির চেষ্টা করেন। এসময় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে মারামারিতে রূপ নেয়।  
অভিযোগ রয়েছে, রবিউল ও তার কয়েকজন বন্ধু ওই ছাত্রীকে কয়েক সপ্তাহ ধরে হয়রানি করে আসছিলেন। তবে রবিউলের দাবি, তিনি পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু সেখানে উপস্থিত কয়েকজন তাকে আক্রমণ করেন, তার নাক ও মুখে আঘাত করেন।
এ বিষয়ে সহকারী প্রক্টর নুরুল হামিদ বলেন, সমাজতত্ত্ব বিভাগের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে বাংলা বিভাগের এক শিক্ষার্থী উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে মারামারির সূত্রপাত হয়। এতে একজন আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। উভয়পক্ষকেই প্রক্টর অফিসে ডাকা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর