শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৭ পিএম, ২০২৬-০৬-০৮
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভাইভা নেওয়ার চিন্তা-ভাবনা করছে সরকার। তবে প্রযুক্তিগত প্রক্রিয়া এখনো সম্পূর্ণ না হওয়ায় বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ (সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগের জন্য প্রায় ৫৩ হাজার প্রার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে প্রায় ১৫ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে শূন্যপদের সংখ্যা ১১ হাজার ১৫০। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করতে এআইভিত্তিক ভাইভা পদ্ধতি চালুর চেষ্টা করা হচ্ছে। এমন একটি ব্যবস্থা তৈরি করা হচ্ছে, যেখানে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না। তবে প্রযুক্তিগত উন্নয়ন কাজ এখনও শেষ হয়নি। মন্ত্রী আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এ পদ্ধতি চালু করা সম্ভব না হলে প্রচলিত পদ্ধতিতেই ভাইভা নেওয়া হবে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited