শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:২৮ পিএম, ২০২৫-১২-২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালের প্রধান ফটকে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, বিমান বাহিনী, পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর সসদ্যদের মোতায়েন করা হয়েছে। র্যাবের ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর বিশেষ টিম। পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিএনপি চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ব্যক্তিগত নিরাপত্তা টিম সিএসএফ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকে সরজমিনে বিমান বন্দর এলাকায় এ চিত্র দেখা যায়। এদিকে বিমান বন্দরের বাইরে বনানীসহ বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করতে পারেন। তিনি বলেন, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এরইমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। বিমান বন্দরে আনুষ্ঠানিকতা খুবই সংক্ষিপ্ত। শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাবেন। এরপর তিনি অসুস্থ মায়ের শয্যাপাশে যেতে এভারকেয়ারের উদ্দেশে রওনা দেবেন। যাত্রা পথে তিনি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে জনসমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। আমার মনে হয় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন। এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবেন তিনি। বিএনপি স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, পর্যাপ্ত পরিমান আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited