বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মালিক শ্রমিকদের মাঝে দূরত্ব সৃষ্টিকারীদের ফায়দা হাসিলের সুযোগ দেওয়া যাবে না- মিজানুর রহমান চৌধুরী

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:৩০ পিএম, ২০২৪-১১-০৩

মালিক শ্রমিকদের মাঝে দূরত্ব সৃষ্টিকারীদের ফায়দা হাসিলের সুযোগ দেওয়া যাবে না- মিজানুর রহমান চৌধুরী

বাংলাদেশ এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক আমাদের বাংলা পত্রিকার সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বলেছেন, "রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং শ্রমিকরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে জীবনের ঝুঁকি  নিয়ে কাজ করে এই সেক্টরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, শ্রমিকরাই এ সেক্টরের প্রাণ।  তিনি বলেন, দীর্ঘদিন যাবত একটি মাফিয়া সিন্ডিকেট বিভিন্ন শিল্প মালিক শ্রমিক এবং ব্যবসায়ীদের সংগঠন দখল করে প্রকৃত মালিক শ্রমিকদেরকে জিম্মি করে এখাত থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রাচার করেছে। এদের লুটপাটের ফলে  বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়েছিল। ৫ আগস্ট পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ আপনাদের মত প্রকৃত শ্রমিক মালিকদের প্রচেষ্টায় দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এই সুস্থ ধারার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে, নতুন বাংলাদেশে মালিক শ্রমিকদের মাঝে দূরত্ব সৃষ্টি করে ফায়দা হাসিল করতে কাউকে সুযোগ দেওয়া যাবে না।" শুক্রবার (০১ নভেম্বর) রাজধানীর মিরপুরের নেভি ফ্লিট ক্যাফে ও পার্টি সেন্টারে বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক শ্রমিক কল্যাণ পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিজান রহমান চৌধুরী বলেন, মিডিয়া কর্মী হিসেবে আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা রাজনৈতিক মাফিয়াদের নিষ্ক্রিয় করে দিয়েছি, এবার শিল্প ও বানিজ্য খাতের মাফিয়াদের নিষ্ক্রিয় করে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করা হবে। 

রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং খাতের মালিক শ্রমিকদের যৌথ সংগঠনের নবনির্বাচিত তরুণ নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, যুবকদের নেতৃত্বই নতুন স্বাধীন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা সুস্থ ধারার সংগঠন পরিচালনার মাধ্যমে শ্রমিক ও মালিকদের কল্যানে কাজ করে যাচ্ছেন এজন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। তিনি আরো বলেন, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক শ্রমিকদের যে কোনো মহৎ উদ্যোগে দেশের যেকোনো প্রান্তে  বাংলাদেশ এডিটরস ফোরাম এবং আমাদের বাংলা পত্রিকা আপনাদের পাশে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক অশোক ধর বলেন,  রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং খাতের সদস্যদের পেশাগত উন্নতি এবং সততা ও নিষ্ঠার সাথে মানবিক কাজ করাই হবে এই সংগঠনের সবচেয়ে বড় সফলতা।

নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র দাস তার বক্তব্যে মালিকদের নিকট শ্রমিকদের জন্য যথাযথ ট্রেনিং এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান।

মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে ওয়াল্টনের ডিপুটি সার্ভিস প্রধান নাহিদ আলী বলেন, ওয়াল্টনের পক্ষ থেকে রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং শ্রমিকদের জন্য প্রতিমাসে নিয়মিত প্রশিক্ষণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের পরিকল্পনা নেয়া হয়েছে। তিনি নবনির্বাচিত কমিটি মালিক এবং শ্রমিকদের কল্যানে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সভাপতি ও নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান আবদুল হান্নান সিকদার তাঁর বক্তব্যে নবনির্বাচিত কমিটির প্রতি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে  "বাংলাদেশ রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং মালিক শ্রমিক কল্যাণ পরিষদ" এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি ও নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান আবদুল হান্নান সিকদার নবনির্বাচিত ৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সদস্যদেরকে শপথ পাঠ করান।

এরপর অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন ইউনিট কমিটির সদস্যবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিক পক্ষের প্রতিনিধিগন তাঁদের বক্তব্যে রিফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং মালিক শ্রমিকদের যৌথ পেশাজীবি সংগঠন পরিচালনার মত চ্যালেঞ্জিং কাজের ভূয়সী প্রশংসা করে এই সংগঠনের সফলতা কামনা করেন।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর