বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

রাঙামাটির সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

রাঙামাটি প্রতিনিধি :    |    ০৬:৩৬ পিএম, ২০২৪-০৮-১৪

রাঙামাটির সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

আলমগীর মানিক
রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে চাঁদের গাড়ী ( জীপগাড়ী) খাদে পড়ে ২জন নিহত হয়েছে। এ সময় আরও ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ আগষ্ট) সন্ধ্যা ৬ ঘটিকার সময়  থুম পাড়া জুরাছড়ি উপজেলার পানকাটা ছড়া যাওয়ার পথে একটি চাঁদের গাড়ী  নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত চিনিমং মারমা  (২০)  রাঙ্গামাটি জেলার  রাজস্থলী  উপজেলার বালুমুড়া  গ্রামের বাসিন্দা পুচিংমং মারমার ছেলে। মনু চাকমা নামক আরেক ব্যক্তি নিহত হয় । এই ঘটনায় গুরুতর আহতদের মধ্যে কালাকেতু (৫০) বর্ম চাকমা(২০) বস্তা চাকমা (৪৫) দলাইয়ে চাকমা (৪০) কেচিনো মারমা (৩৮) সুরেশ চাকমা (২৫) তারা সকলে জুরাছড়ি এলাকার  একই গ্রামের  বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের  গাড়িটি  বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার হতে বাজার করে গন্তব্যের  উদ্দেশ্যে যাচ্ছিল। পানকাটা ছড়া নামক  এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁদে পড়ে যায়। গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা চালকের  মৃত্যু হয়। অন্য সাতজন কে স্থানীয়রা উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে আনার পথে আরেক জনের মৃত্যু হয়। আহতের মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়াতে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়েছে বলে মেডিকেল অফিসার সৌমেন্দ্র নাথ জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সৌমেন্দ্র নাথ জানান, মঙ্গলবার রাত ৭ টায় হাসপাতালে দুর্ঘটনা কবলিত এলাকা থেকে আটজন রোগী আনা হলে ২জনকে মৃত পাওয়া যায়। অপর ৬জনের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।দুইজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
 

রিটেলেড নিউজ

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত


তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত


চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর