বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যুক্তরাজ্য-জার্মান রাষ্ট্রদূতকে আবারও তলব করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:১০ পিএম, ২০২২-১২-১১

যুক্তরাজ্য-জার্মান রাষ্ট্রদূতকে আবারও তলব করলো ইরান

ইরানে চলমান বিক্ষোভ ইস্যুতে ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফ ও জার্মান রাষ্ট্রদূত হান্স-উডো মুজেলকে আবারও তলব করে তেহরান। তাদের মধ্যে শনিবার (১০ ডিসেম্বর) ব্রিটিশ রাষ্ট্রদূতকে ও শুক্রবার জার্মান রাষ্ট্রদূতকে তলব করা হয়।

এ নিয়ে তিন মাসেরও কম সময়ের মধ্যে ১৫ বার বিদেশি রাষ্ট্রদূতদের তলব করলো ইরান। যেসব রাষ্ট্রদূতদের তলব করেছে, তাদের অধিকাংশই পশ্চিমা দেশের। আইআরএনএ জানায়, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন চাপ সৃষ্টির পরিপ্রেক্ষিতে দেশটিতে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত তলব করে তেহরান কূটনৈতিক প্রতিক্রিয়া দেখিয়েছে।

ইরানে বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত তেহরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে পাঁচবার তলব করা হয়েছে। দেশটিতে যে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিরতা চলছে, তাতে যুক্তরাজ্যের সমর্থনের প্রতিবাদ জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাছাড়া, যুক্তরাজ্যের আরোপ করা নিষেধাজ্ঞারও প্রতিবাদ জানিয়েছে তেহরান।

এদিকে, সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত চারবার জার্মান রাষ্ট্রদূতকে তলব করলো তেহরান। ইরানের অভ্যন্তরীন বিষয়ে জার্মানির অগ্রহণযোগ্য হস্তক্ষেপের বিষয়ে চরম আপত্তি প্রকাশ করেছে তেহরান। চলমান বিক্ষোভকে ‘সরকারবিরোধী দাঙ্গা’ বলে আখ্যা দিয়েছে রাইসি প্রশাসন। তেহরানের দাবি, বিদেশি শত্রুরা এ বিক্ষোভকে আরও উসকে দিচ্ছে।


ইরানে কাজ করা মানবাধিকারকর্মীদের দাবি, বিক্ষোভের শুরু থেকে এখন পর্যন্ত ইরানে নিরাপত্তা বাহিনীর হাতে তিন শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন। গ্রেফতার হয়েছেন সহস্রাধিক ব্যক্তি। এমনকি, বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন দেশটির আদালত। এরই মধ্যে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সঠিক নিয়মে হিজাব না পরার অভিযোগে গত ১৩ সেপ্টেম্বর তেহরান থেকে কুর্দি তরুণী মাশা আমিনিকে (২২) গ্রেফতার করে ইরানের নৈতিক পুলিশ। পরে ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে তিনি মারা যান। পুলিশের নির্যাতনে মাশার মৃত্যু হয়েছে দাবি করে আন্দোলনে নামে তেহরানের শত শত মানুষ। একপর্যায়ে সে বিক্ষোভ পুরো ইরানে ছড়িয়ে পড়ে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর