শিরোনাম
খুলনা প্রতিনিধি : | ০৫:১৩ পিএম, ২০২২-০৮-০২
শিশু অপহরণের দায়ে খুলনার একটি আদালত স্বামী ও স্ত্রীকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। একইসাথে তাদের প্রত্যেককে হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। সোমবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আ. ছালাম খান এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. রুবেল খান। সাজাপ্রাপ্ত আসামিরা হল, নগরীর খানজাহান আলী থানা এলাকার অহিদের বাড়ির ভাড়াটিয়া মোমিন সরদার ও তার স্ত্রী রেখা। আদালত সূত্রে জানা গেছে, খানজাহান আলী থানাধীন মধ্যপাড়াস্থ ইবতাদীয় মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল সুর্বনা লুৎফা। সে খানজাহান আলী থানার গিলাতলা গাজীপাড়া এলাকার সাবেক আলী মেম্বরের বাড়ির ভাড়াটিয়া মিনা সুমনের কন্যা। ২০১৭ সালের ২৪ আগস্ট দুপুর সাড়ে ১২ টার দিকে উল্লিখিত আসামিরা সুর্বনাকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে না পেয়ে খানজাহান আলী থানায় উল্লিখিত দুই জন আসামি সহ মোসা. নুরজাহান নুরী বেগমের নাম উল্লেখ করে অপহরণ মামলা দায়ের করেন মিনা সুমন। পরবর্তীতে আধুনিক প্রযুক্তির সহায়তায় রেখার অবস্থান নিশ্চিত করে পুলিশ। ঘটনার ৬ দিন পর বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় থেকে পুলিশ রেখাকে আটক করে। পরে পুলিশ রেখার দেখানো স্থান থেকে সুর্বনাকে উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেখা তাকে বেড়ানোর কথা বলে এখানে নিয়ে আসে বলে পুলিশের কছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। শিশু সুর্বনাকে তারা একটি কক্ষে আটকে রেখেছিল। মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার এস আই শেখ আ. রহিম রেখা ও তার স্বামীকে অভিযুক্ত করে একই বছরের ১৯ নবেম্বর আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited