শিরোনাম
মোঃ জহির উদ্দীন, কক্সবাজার থেকে : | ০৪:৫০ পিএম, ২০২৩-০৩-০৫
কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরে আগুন লেগেছে; আগুন আশপাশের ছড়িয়ে পড়ায় ভয়াবহ রূপ ধারণ করেছে।
প্রাথমিকভাবে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট আুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
ওসি জানান, রোববার দুপুর আড়াইটায় উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-ব্লকে হঠাৎ করে আগুনের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন বিভিন্ন বসতঘরে ছড়িয়ে যায়।

তিনি বলেন, “আগুন আশপাশের ১০, ১১ ও ১২ নম্বর আশ্রয় শিবিরেও ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। প্রাথমিক তথ্য মতে, আগুনে অন্তত সহস্রাধিক বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।”
তবে আগুন এখনও নিয়ন্ত্রণে না আসায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।
আগুন নিয়ন্ত্রণে কক্সবাজার সদর, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনেরও সহায়তা চাওয়া হয়েছে।
এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি বলে জানান শেখ মোহাম্মদ আলী।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited