শিরোনাম
সংবাদদাতা, দিনাজপুর : | ০৩:৩৪ পিএম, ২০২১-০৩-০৮
সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেছেন, মিয়ানমারের চলমান পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হবে। এর ফলে বাংলাদেশসহ এই অঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তায় অপ্রত্যাশিতভাবে প্রভাব পড়বে। রোববার (৭ মার্চ) রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। 'বাংলাদেশ ও বিশ্ব রাজনীতি: ৫০ বছরের পরিক্রমা'- শীর্ষক এক সেমিনারে আয়োজন করে বাংলাদেশ ইন্সটিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া)। বিলিয়া মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। বাংলাদেশ জাতিসংঘসহ আন্তর্জাতিক- আঞ্চলিক সংগঠনের সঙ্গে কাজ করছে। তবে বাংলাদেশ বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিতে প্রভাবক নয়। জাতিসংঘ শান্তি মিশন ছাড়া বৈশ্বিক রাজনীতিতে তার অংশগ্রহণ সীমিত। এক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা আরো বাড়াতে হবে। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, রোহিঙ্গা সংকটে ভারতকে কাছে পেতে চাইলে, ভারতের জনগণ ও সুশীল সমাজ থেকে সে দেশের সরকারের ওপর চাপ আসতে হবে। তাহলে ভারত এই ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রাখবে বলে আমার প্রত্যাশা। সেমিনারে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, অধ্যাপক ড. মিজানুর রহমান, ব্যারিস্টার আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited