বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

প্রতিদিনের খাদ্যতালিকায় যে কারণে ফাইবার সমৃদ্ধ খাবার রাখবেন

স্পোর্টস ডেস্ক :    |    ০২:০৯ পিএম, ২০২৫-১০-২৭

প্রতিদিনের খাদ্যতালিকায় যে কারণে ফাইবার সমৃদ্ধ খাবার রাখবেন

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দৈনন্দিন খাদ্যতালিকায় পর্যাপ্ত আঁশ (ফাইবার) না থাকায় যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গবেষণায় দেখা গেছে, দেশটির মানুষ গড়ে প্রতিদিন প্রয়োজনের তুলনায় অর্ধেক ফাইবার গ্রহণ করেন। অথচ ফাইবার-সমৃদ্ধ খাবার শরীরের নানা গুরুত্বপূর্ণ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখে। চলুন, জেনে নিই ফাইবারের উপকারিতা।
রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে
ফাইবার এমন এক ধরনের কার্বোহাইড্রেট, যা হজম হয় না। ফলে এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না। বিশেষজ্ঞদের মতে, ফাইবার গ্রহণ ডায়াবেটিস ও মেটাবলিক সিনড্রোম নিয়ন্ত্রণে সহায়ক।
হজম ও অন্ত্রের স্বাস্থ্যে ভূমিকা রাখে
ফাইবার-সমৃদ্ধ খাবার অন্ত্রের কার্যক্রম সচল রাখে এবং শরীরে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়।
এটি হজমপ্রক্রিয়া উন্নত করে ও সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে।
কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শস্য ও সিরিয়ালজাত উচ্চ-আঁশযুক্ত খাদ্য কোলন ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে পারে।
ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
আঁশযুক্ত খাবার ধীরে ধীরে হজম হয়, ফলে দীর্ঘ সময় পেট ভরা রাখে। এতে অপ্রয়োজনীয় খাবার গ্রহণ কমে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।
ডাইভারটিকুলাইটিস প্রতিরোধে সহায়ক
আঁশসমৃদ্ধ ফল, শাকসবজি ও পূর্ণ শস্য ডাইভারটিকুলাইটিসের ঝুঁকি কমায় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত ফাইবার গ্রহণ নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি হ্রাসে ভূমিকা রাখতে পারে।
হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে
ফাইবার হৃদ্‌রোগ ও ধমনিতে চর্বি জমার প্রবণতা কমাতে সাহায্য করে বলে একাধিক গবেষণায় উল্লেখ করা হয়েছে।
সূত্র : হেলথ

রিটেলেড নিউজ

বর্ষায় চিটচিটে ত্বক ও ব্রণ, বেছে নিন সঠিক ফেসওয়াশ

বর্ষায় চিটচিটে ত্বক ও ব্রণ, বেছে নিন সঠিক ফেসওয়াশ

আমাদের বাংলা ডেস্ক : : বর্ষার মৌসুমে ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন হয়। এ সময় খুব ঝঞ্ঝাটে ফেলে— কখনো শুষ্ক, আবার কখনো তেলতেল...বিস্তারিত


সহকর্মীর খোঁচা: মজা, ভুল বোঝাবুঝি নাকি কর্মপরিবেশের সমস্যা?

সহকর্মীর খোঁচা: মজা, ভুল বোঝাবুঝি নাকি কর্মপরিবেশের সমস্যা?

আমাদের বাংলা ডেস্ক : : অফিসে সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টা কর্মপরিবেশকে প্রাণবন্ত করে তোলে। তবে সেই ঠাট্টা যদি বারবার ব্...বিস্তারিত


ধীরে ও বেশি চিবিয়ে খাওয়ার অভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখে: গবেষণা

ধীরে ও বেশি চিবিয়ে খাওয়ার অভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখে: গবেষণা

আমাদের বাংলা ডেস্ক : : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুধু ক্যালরি গণনার মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন এক গবেষণায় দেখা গেছে, খাবা...বিস্তারিত


বংশে ডায়াবেটিস থাকলেই কি সন্তানের হবে? যা বলছেন বিশেষজ্ঞরা

বংশে ডায়াবেটিস থাকলেই কি সন্তানের হবে? যা বলছেন বিশেষজ্ঞরা

আমাদের বাংলা ডেস্ক : : পরিবারে কারো ডায়াবেটিস থাকলে সন্তানেরও এই রোগ হবে কিনা—তা নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ থাকে ...বিস্তারিত


যেসব খাবার খেলে বাড়বে রোগপ্রতিরোধ ক্ষমতা

যেসব খাবার খেলে বাড়বে রোগপ্রতিরোধ ক্ষমতা

আমাদের বাংলা ডেস্ক : : শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) ভালো রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাবার রাখা জরুরি। ...বিস্তারিত


তরুণদের মধ্যে ক্যানসার বৃদ্ধির কারণ নিয়ে নতুন তথ্য

তরুণদের মধ্যে ক্যানসার বৃদ্ধির কারণ নিয়ে নতুন তথ্য

আমাদের বাংলা ডেস্ক : : বর্তমান প্রজন্মের তরুণরা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় দ্রুত ‘জৈবিক’ বা শারীরিকভাবে বৃদ্ধ হয়ে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর