শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:৪৭ পিএম, ২০২৬-০৯-২৬
আবরার হাসান :
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা এমদাদুল্লাহ সোহাইলের নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদে জুমা চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি মাঠে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দাম, তীব্র জ্বালানি সংকট নিরসন এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক বিশাল নাগরিক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর কোনোটিই বাস্তবায়ন করা হয়নি। বরং তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন বেড়েছে। বিদেশ থেকে বিপুল পরিমাণ ঋণ নেওয়া হলেও দৃশ্যমান ও কার্যকর কোনো প্রকল্প বাস্তবায়ন করে দেখাতে পারেনি সরকার।
বাংলাদেশের বাণিজ্য ও রপ্তানিমুখী খাতকে ধূলিসাৎ করতে আন্তর্জাতিক শক্তি ও বিদেশি আধিপত্য প্রতিষ্ঠার চক্রান্ত চলছে বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। বিদ্যুৎ, তেল ও গ্যাসের মতো দেশের স্পর্শকাতর জাতীয় খাতগুলোকে ভিনদেশি শক্তির নিয়ন্ত্রণে দেওয়ার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
সমাবেশে আল্লামা মামুনুল হক বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে চব্বিশের গণ-অভ্যুত্থানে দেশের মানুষ যে নতুন স্বাধীনতা এনেছে, তার মাধ্যমে কেবল একটি দলের ক্ষমতারই অবসান ঘটেনি, বরং আধিপত্যবাদের মূল উপড়ে ফেলা হয়েছে। কিন্তু বর্তমানে সীমান্তের ওপার থেকে পরাজিত শক্তি আবারও অপতৎপরতা শুরু করেছে, যা প্রতিরোধ করা সরকারের নৈতিক দায়িত্ব।
সরকারের কার্যক্রম ও জাতীয় ঐক্যের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজপথের যে ঐতিহাসিক ঐক্য গড়ে উঠেছিল, তা দিন দিন নষ্ট করা হচ্ছে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার ভারসাম্য, স্বাধীন বিচার বিভাগ এবং দলীয়করণমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। বর্তমান সাংবিধানিক কাঠামো পরিবর্তন না করা হলে ভবিষ্যতে ক্ষমতায় আসা যেকোনো নেতাই পুনারায় স্বৈরাচারে পরিণত হবেন বলে সতর্ক করেন তিনি।
জ্বালানি ও অর্থনৈতিক সিন্ডিকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করে খেলাফত মজলিসের আমির বলেন, ছাত্র-জনতা রক্ত দিয়ে যে আধিপত্যবাদকে বিতাড়িত করেছে, কোনো অজুহাতেই সেই নতুন রূপের আধিপত্যকে আর এ দেশের মাটিতে জায়গা দেওয়া হবে না।
বক্তব্যে রাজনৈতিক নেতৃত্বকে সতর্ক করে তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও রাজপথের ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে জনগণের মূল অভিপ্রায়গুলো বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ধরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। কিন্তু সরকার বিভিন্নভাবে নিজেদের স্বার্থ হাসিলের জন্য দলীয়করণ শুরু করেছে বলে তিনি অভিযোগ করেন।
প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মেধাকে উপেক্ষা করে দলীয় কোটায় জনবল নিয়োগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ে ‘ভারতের দালালরা’ রাষ্ট্র পরিচালনায় প্রভাব বিস্তার করছে—এমন অভিযোগও করেন তিনি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাদে জুমা শুরু হওয়া সমাবেশটি বিকেল ৫টা ৪৫ মিনিটে আল্লামা মামুনুল হকের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
বক্তব্যের শেষ পর্যায়ে আগামী সিটি করপোরেশন নির্বাচনে চট্টগ্রাম মহানগরের মেয়র পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইলের নাম ঘোষণা করেন আল্লামা মামুনুল হক।
এ সময় উপস্থিত নেতাকর্মী ও জনগণ মাওলানা এমদাদুল্লাহ সোহাইলকে সহযোগিতা করার আশ্বাস দেন।
নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক, মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, কেন্দ্রীয় যুব মজলিসের সভাপতি মাওলানা জাহেদ জামাল, চট্টগ্রাম মহানগর যুব মজলিসের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদসহ সংগঠনের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
আমাদের বাংলা ডেস্ক : : নুরুল আবছার, মহেশখালী : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলা...বিস্তারিত
মামুনুর রশীদ সেলিম : : পিবিআই, সিআইডি ও ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন মামলার বাদীদের কাছ থেকে গাড়ি ভাড়া ও তদন্ত খ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ির ভুজপুরে গণধর্ষণ মামলার পলাতক আসামি মো.মনসুরকে নগরের পাহাড়তলী থানা এà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবরার হাসান : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবà§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক : সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির নবগঠিত ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি থেকে ২২ ন...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম জেলার বারইয়ারহাট পৌর এলাকার ৫নং ওয়ার্ডের গাছ মার্কেট সংলগ্ন এলাকায় অবৈধভবে রেললাইনের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited