শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:২৮ পিএম, ২০২৫-১১-২৭
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, বিশ্বব্যাপী সামরিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ নিশ্চিত করতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান ও সিমুলেটর।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) যশোরে একাডেমির প্যারেড গ্রাউন্ডে বিমানবাহিনী একাডেমির শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করেন। একাডেমি থেকে ৩০ জন বিদেশি ফ্লাইট ক্যাডেট প্রশিক্ষণ সম্পন্ন করায় দেশের সুনাম আরও বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে গ্র্যাজুয়েটিং অফিসারদের মধ্যে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন তিনি।
বিমানবাহিনীর ৮৭তম বাফা কোর্সসহ বিভিন্ন কোর্সের আটজন নারী কর্মকর্তাসহ ৪০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন।
কুচকাওয়াজের নেতৃত্ব দেন তানজিম উল ইসলাম। এবার ‘সোর্ড অব অনার’ ট্রফি লাভ করেন নাফীস রাফীদ। এছাড়া সাদিক ইসলাম তামীম ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’, জান্নাতুল ইশরাত সাবা ‘কমান্ড্যান্টস ট্রফি’, জান্নাতুল ইশরাত সাবা ‘বিমানবাহিনী প্রধানের ট্রফি’ ও বীর উত্তম বদরুল আলম ‘চ্যাম্পিয়ন স্কোয়াড্রন ট্রফি’ লাভ করেন।
বক্তব্য শেষে অনুষ্ঠিত হয় বিমানবাহিনীর বিভিন্ন বিমানের ফ্লাইপাস্ট, অ্যারোবেটিক প্রদর্শনী এবং প্যারাট্রুপারদের হেলিকপ্টার থেকে প্যারা জাম্পিং।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited