বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

সারাদেশে সাংবাদিকতার নামে মাদকের সাথে জড়িত বিভিন্ন মাদক ব্যবসায়ী

সাংবাদিক সুব্রতর ইয়াবাসহ গ্রেফতারে বেরিয়ে এলো থলের বেড়াল

বেন্জামিন রফিক ::    |    ০৭:২২ পিএম, ২০২২-০৭-১৫

সারাদেশে সাংবাদিকতার নামে মাদকের সাথে জড়িত বিভিন্ন মাদক ব্যবসায়ী


 

মায়ানমার ও ভারত  হতে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য চোরাচালান হয়ে বাংলাদেশে প্রবেশ ও এর সাথে জড়িতদের সম্পর্কে বিশেষ প্রতিবেদন থেকে  জানা গেছে বাংলাদেশে ইয়াবা মূলত প্রবেশ করে কক্সবাজার জেলার বিভিন্ন সীমান্ত এলাকা এবং রামগড় সীমান্ত দিয়ে। বিজিবির দেয়া তথ্য অনুযায়ী, মিয়ানমারের সীমান্তবর্তী কক্সবাজার জেলার অন্তত ৪৫টি রুট দিয়ে ইয়াবা আসে। ওই প্রতিবেদনে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যে নাম এসেছে কয়েকজন সাংবাদিকের। যাদের প্রত্যেকেই  জাতীয় দৈনিক, টেলিভিশন ও স্থানীয় পত্রিকার  সাংবাদিক। এরা সাংবাদিকের বেশ ধরে প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। 


সম্প্রতি দৈনিক সূর্যোদয় পত্রিকার কথিত সাংবাদিক শুব্রত ছাগলনাইয়া মধুগ্রাম বিজিবি ক্যাম্পের বিশেষ অভিযানে নয়টিলা মাজারের সামনে থেকে ৮ হাজার ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়। বৃহস্পতিবার( ১৪ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন নয়াটিলা মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিজিবি।

সে নাকি সাংবাদিক ? আবার ইয়াবা বেপারী ডন ? তার ভয়ে নেতা-পুলিশ সবাই নাকি তটস্থ ছিল। তার বিরুদ্ধে একেকজনে একেকভাবে তথ্য দিয়েছিল। চকরিয়াতে তার বাড়ি হলেও ভূজপুরের দাঁতমারা হেঁয়াকো হোসেইন্যারখীল ইসলামপুরের ইয়াবা ব্যবসা তার পুরো নিয়ন্ত্রণে । সেখানে  এক মুসলিম নারীকে  সে বিয়েও করেছিল। স্থানীয় জনসাধারণের অভিযোগ যখন তখন যার তার নামে যা ইচ্ছে তা লিখে দিত এই কথিত সাংবাদিক নামধারী মাদক ব্যবসায়ী ।   সুশীল সমাজের অনেকের সাথে তার ছবিও বের হচ্ছে ফেসবুক জুড়ে। ফে্সবুকে তার রয়েছে একটি অপরাধী চক্র। যারা কারো বিরুদ্ধে কোন ফেসবুক পোস্ট দিলে সেখানে একযোগে মিথ্যা ও বানোয়াট কমেন্ট করে সেই ব্যক্তিটির সম্মানহানি করতো। 


বিজিবি ফেনী সূত্র জানায়,  বাংলাদেশের অভ্যন্তরে জোরারগঞ্জ থানাধীন নয়া টিলা মাজার এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান রামগড় এলাকা হতে ফেনীর দিকে প্রবেশ করতে পারে এমন তথ্যের ভিত্তিতে ফেনীর বিজিবির একটি বিশেষ টহলদল ওই এলাকায় ওঁৎপাতে। এক পর্যায়ে বিজিবির টহলদল এক ব্যক্তিকে মোটরসাইকেল করে নয়া টিলা মাজার নামক স্থানে আসতে দেখে তার গতিরোধ করে। পরে মোটরসাইকেলসহ সুব্রত নামক সেই ব্যক্তিকে আটক করে। আটকের পর সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হম্বিতম্বি করতে থাকে। পরে তার মোটর সাইকেল চেক করে ইয়াবা পাওয়া যায়।  চট্টগ্রাম চকবাজার থানার ষোলশহর স্টেশন এলাকার নারায়ণ চন্দ্র নাথের ছেলে সুব্রত। সে দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম ও মাদক ব্যবসা করে  আসছে বলে জানা গেছে।


 

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত


মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর