শিরোনাম
সংবাদদাতা, সুনামগঞ্জ : | ০৪:১৩ পিএম, ২০২০-০৯-২২
সুনামগঞ্জ-নেত্রকোনা পর্যন্ত যোগাযোগ স্থাপনে উড়াল সড়ক নির্মাণ হবে। উড়াল সড়কের দৈর্ঘ্য হবে সাড়ে ১৩ কি: মিটার। দৃষ্টি নন্দন এ প্রকল্পটি চলতি মাসেই একনেকে অনুমোদন হতে যাচ্ছে। হাওড় এলাকায় যোগাযোগ স্থাপনে এমন প্রকল্প গ্রহন করায় হাড়রপাড়ের মানুষের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, উড়াল সড়ককে কেন্দ্র করে হাওড় এলাকায় মোট ১০৭ কি: মিটার সড়ক হবে। ২৮ কি: মিটার ডুবন্ত সড়ক হবে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সড়ক গড়ে উঠবে। এবং বিভিন্ন জায়গায় ৭৭৫ মিটার কালভার্ট নির্মাণ হবে। এছাড়া উড়াল সড়কে যেতে জামালগঞ্জ সুরমা নদীতে ব্রীজ নির্মাণের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। আরো জানা যায়, উড়াল সড়কের পাশে হোস্টেল করা হবে। যেখানে পর্যটকদের খাওয়ার ব্যবস্থা থাকবে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এক সাক্ষাতকারে বলেন হাওরে উড়াল সড়কের চিন্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা থেকে এসেছে। হাওড়ের প্রাণ প্রকৃতি রক্ষা করে উড়াল সড়ক নির্মাণের কথা তিনি আমাকে জানান। এরপরই নেয়া হয় পরিকল্পনা। জেলার সকল এমপি, মন্ত্রী মনে করেন যেহেতু প্রকল্পটি প্রধানমন্ত্রীর চিন্তা থেকে এসেছে তাই শেখ হাসিনার নামেই সড়কের নামকরন করা হবে বলে তারা জানান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম বলেন, হাওর জনপদের মানুষের স্বপ্ন পুরণে উড়াল সড়কের প্রকল্পটি ডিপিপি করে অনেক আগেই ঢাকায় পাঠিয়েছি। উড়াল সড়ককে কেন্দ্র করে সুরমা নদীতে ব্রীজসহ ইউনিয়ন পর্যায়ে যোগাযোগের সকল ব্যবস্থাই রাখা হয়েছে প্রকল্পে। আশা করা যায়, এমাসেই উড়াল সড়কটি একনেকে চুড়ান্ত অনুমোদন পাবে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited