বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম বন্দর দিবসে ৩৫ হাজার মানুষের মেজবানি

নুর মোহাম্মদ, ব্যুরো প্রধান :    |    ০৫:৫৯ পিএম, ২০২৩-১০-১৫

চট্টগ্রাম বন্দর দিবসে ৩৫ হাজার মানুষের মেজবানি

১৩৬ তম বন্দর দিবস উপলক্ষে প্রায় ৩৫ হাজার মানুষের জন্য বিশাল মেজবানির আয়োজন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রোববার (১৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে এই মেজবানি শুরু হয়েছে।  মেজবানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল। 
এছাড়া মেজবানে অংশ নিবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধূরী নওফেলসহ সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।  চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, চট্টগ্রাম বন্দরের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিবছরই বড় আয়োজন করে থাকে বন্দর কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় এবার ১৩৬ তম বন্দর দিবসে ৩৫ হাজার মানুষের জন্য বড় মেজবানির আয়োজন করা হয়েছে। এ জন্য জবাই করা হয়েছে ৩৫টি বড় গরু। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের জন্য জবাই করা হয়েছে শতাধিক খাসি। প্রতি ব্যচে ৬ হাজার মানুষ এক সাথে খাওয়ার মতো প্যান্ডেল তৈরি করা হয়েছে বন্দর স্টেডিয়ামে। আমন্ত্রিত অতিথি ছাড়া চট্টগ্রাম বন্দর ও বন্দরসংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা এই মেজবানিতে আমন্ত্রিত অতিথি হিসেবে মেজবান উপভোগ করবেন।  মেজবানি আয়োজনের প্রধান বাবুর্চি মোহাম্মদ বাকের জানান, সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় মেজবানির আয়োজন হয়েছে এবার বন্দরের আয়োজনে। ১৮৫ মণ গরুর মাংসের সাথে ৫ হাজার কেজি চালের সাদা ভাত দিয়ে প্রায় ৩৫ হাজার মানুষকে মেজবানি খাওয়ানো হবে। মেজবানির মেনুতে রয়েছে সাদা ভাত, মেজবানির মাংস, মেজবানির চনার ডাল, গরুর নলা ও নলার ঝোল বা নেহেরী। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের জন্য পৃথকভাবে খাসির মাংসের মেজবানির আয়োজন রাখা হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মেজবানির আপ্যায়ন চলবে। 

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর