শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৪৫ পিএম, ২০২৩-০৯-১৯
প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, রাষ্ট্র পরিচালনার জন্য জনগণ যেটা মনে করবে, দিন শেষে সরকার তাই করবে। যে যাই বলুক, যেটা আমাদের জন্য সঠিক সেটাই করব। যেটা মানুষকে নিরাপদ থাকতে সহায়তা করে, মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করে, আমরা সেটাই করে যাচ্ছি।
নবনির্মিত রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার এলাকায় এই কেন্দ্রের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শাহরিয়ার আলম বলেন, ‘পৃথিবীর সব দেশেই এখন সাইবার রিলেটেড ক্রাইমের জন্য আইন আছে। কানাডাতে আইন আছে, সোশ্যাল মিডিয়াতে কোনো নিউজ শেয়ার করা যায় না। কারণ হলো একজন অপরাধী যদি ভুল তথ্য শেয়ার করে তবে যে প্লাটফর্ম ব্যবহার করা হবে তাদেরকেও দায়ী করা হবে। এরকম আইন ফ্রান্সে আছে, জার্মানিতে আছে। এসব দেশকে গণতন্ত্রের সুতিকাগার বলা হয়। বড় বড় গণমাধ্যম বন্ধ পর্যন্ত হয়ে গেছে।’
বিএনপির এক দফা আন্দোল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা বহুদিন সুপ্ত অবস্থায় ছিল। তারা যে দাবির জন্য আন্দোলন করছে; এটা কোনোভাবেই সম্ভব নয়। তারা অরাজগতা করতে ফাঁদ পাতছে। আমরা সবাই জানি, তারা আন্দোলনের নামে পুলিশকে আঘাত করেছে, নির্বাচনী কর্মকর্তা, বাসচালক ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাকে আঘাত করা হয়েছে। এটাতো আমরা ভুলে যাইনি।’
বিএনপির এক দফা দাবি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটা সম্পূর্ণ অসাংবিধানিক। সরকারের সেই অধিকার রয়েছে একদফা দাবিকে সামনে রেখে যেকোনো আন্দোলনকে অবৈধ ঘোষণা করা। তবে সরকার তা করেনি। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী অনেক ধৈর্যশীল।’
তিনি বলেন, ‘নির্বাচন হবে নির্বাচনী আইন অনুযায়ী। আমরা জনগণের জন্য কাজ করে গেছি। ভুল-ভ্রান্তি কিছু হয়ে থাকলে আমরা ভুল স্বীকার করব। আশা করি, সামনের নির্বাচনে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে।’
নিজ নির্বাচনী এলাকা রাজশাহী-৪ এর চারঘাট থানার ওসির সাম্প্রতিক এক বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘ জনপ্রতিনিধি হিসেবে আমরা প্রতিদিন শতশত সুপারিশ করি। কিন্তু আমার নির্বাচনী এলাকায় পোস্টেড হতে হবে বা কাউকে ট্রান্সফার করে দিতে হবে; আমি এমনটা কখনও করিনি। পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে, এর জন্য তাদেরকে সাধুবাদ জানাই। এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার।’
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited