শিরোনাম
নিজস্ব প্রতিবেদক :: | ১০:২৩ পিএম, ২০২২-০৫-১৭
বিএনপি নামক একটি অপদার্থ দল তাদের সরকারের আমলে লুটপাটকারী, অবৈধ অর্থ পাচার, ও ঘুষ দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিয়ে এসেছিল । সেইসব দুর্নীতিবাজ মাফিয়া চক্র খোলশ পাল্টে এখন আওয়ামী লীগে অবস্থান করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লুটপাট এম কোন হেন কাজ নেই বিএনপি মদদ দেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর থাকলেও আজ দল পাল্টে আওয়ামী লীগে সেইসব দুর্নীতিবাজরা ঘাপটি মেরে বসে আছে। তাদের লালসা পূরণ করে যাচ্ছে গোপনে। সেই জায়গা থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পারা, দুর্নীতিবাজদের সমূলে উৎখাত করতে না পারায় আওয়ামীলীগও আজ ব্যর্থ। তাই আমরা মেহনতি গরীব, মধ্যবিত্তদের হাহাকার বুঝে লাভ বাংলাদেশকে পার্টিতে রূপান্তর করেছি। আজ মানুষ এই পার্টিতে দলে দলে যােগদান করছে।
চট্টগ্রামের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ১০০ নেতা কর্মী লাভ বাংলাদেশ পার্টিতে যোগদান ও লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীকে চট্টগ্রামে সংবর্ধনা উপলক্ষে লাভ বাংলাদেশ পার্টি চট্টগ্রাম কার্যালয়ে ১৭ মে এক সভায় মিজানুর রহমান চৌধুরী এসব কথা বলেন।
মিজানুর রহমান চৌধুরী আরো বলেন, আমরা গর্বিত, আমরা মানুষের হাহাকার বুঝতে পেরেছি। লাভ বাংলাদেশ পার্টি মজলুমের পার্টি। আজ আপনারা যারা বিভিন্ন দল ত্যাগ করে লাভ বাংলাদেশ পার্টিতে যোগদান করেছেন সেজন্য আপনাদের স্বাগত জানাই । আপনারাই এই লাভ বাংলাদেশের হাল ধরবেন আগামীতে । সেই লক্ষে আমরা অবিচল।
লাভ বাংলাদেশ পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক রিমন রশ্মি বড়ুয়ার সঞ্চালনায় ও সভাপতি মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য প্রদান করেন এডভোকেট নুরুল আলম, চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ আরফান উদ্দিন, সাংবাদিক রফিকুল ইসলাম, এস এম সালাউদ্দিন, এনডিএম এর সাবেক মহানগর সভাপতি মোহাম্মদ সাহাবউদ্দিন।
উপস্থিত ছিলেন মোহাম্মদ ফিরোজ চৌধুরী, আবদুল মাবুদ, মোহাম্মদ জাফর আলম, ইসমাইল আশরাফী, মোহাম্মদ তারেক, সারোয়ার সুমন, মোহাম্মদ নাজিম খান, আমির হোসাইন, মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ আরাফাত, মোজাম্মেল হক, রেজাউল করিম আসাদ, ইসহাক, লিয়াকত প্রমুখ।
সভা শেষে লাভ বাংলাদেশ পার্টিতে যারা যোগদান করেছেন তাদের ফুলেল শুভেচ্ছা জানান লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited