বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রধানমন্ত্রী মনে করলে মন্ত্রিত্ব ছাড়তে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক :    |    ১১:১৩ এএম, ২০২৪-০৮-০৪

প্রধানমন্ত্রী মনে করলে মন্ত্রিত্ব ছাড়তে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা সবসময় দেশের জন্য কাজ করি, প্রধানমন্ত্রী যদি প্রয়োজন মনে করেন তাহলে মন্ত্রিত্ব ছাড়তে প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
শনিবার (৩ আগস্ট) রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠক শেষে সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শিক্ষার্থীরা সম্প্রতি বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজন হলে, যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, আমরা সেটা করবো। কারণ আমরা সবসময় দেশের জন্য কাজ করি।
তিনি আরও বলেন, যে সব ছাত্র আটক হয়েছেন। তাদের ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে, যেমন যাত্রাবাড়িতে মেরে লাশ ঝুলিয়ে রেখেছিল যে ছেলেটি, এসব ক্ষেত্রে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। বাকি সবগুলোকে আমরা জামিনে ছেড়ে দিচ্ছি।
আমরা কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নিয়েছি। পরবর্তীতে তারা যা দাবি করেছিলেন, পুলিশকে বিচারের আওতায় আনা হচ্ছে। এখন সময় এসেছে আমাদের প্রিয় ছাত্রদের আন্দোলন থেকে স্ব-স্ব ক্ষেত্রে চলে যাওয়ার। যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই। আন্দোলন যে জায়গায় গড়িয়েছে, এটা কখনোই কাম্য ছিল না।
মন্ত্রী বলেন, আন্দোলন এখন রাজনৈতিক দলের কাছে। যারা সবসময় রাষ্ট্রদ্রোহিতার কাজে ব্যস্ত থাকতেন। জামায়াত-বিএনপি ধ্বংসাত্মক কাজে লিপ্ত। শুরু থেকেই তারা চেষ্টা করে এসেছিল, আজ তাদের ইশের মধ্যে ছাত্ররা পড়ে গেছে বলে আমরা মনে করি। ছাত্ররা যাতে লেখাপড়ায় ফিরে যান, আমরা সেই আহ্বান জানাচ্ছি।  
তিনি আরও বলেন, এরপরও যদি আন্দোলনরত শিক্ষার্থীদের কিছু বলার থাকে, তাহলে প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা আছে। সেটা তিনি ঘোষণাও দিয়েছেন। কিছু বলার থাকলে তারা বলতে পারেন।
আন্দোলন মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা শিক্ষার্থীদের ভুল আন্দোলন, আমরা সবসময় বলে এসেছি। কারণ তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। কাজেই তাদের অসহযোগ আন্দোলন তুলে নেওয়া উচিত।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর