বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লাকসামে অটোরিক্সা শ্রমিকদের বিক্ষোভে উত্তাল পৌরশহর

লাকসাম প্রতিনিধি ::    |    ০৪:১৬ পিএম, ২০২১-০৬-২৭

লাকসামে অটোরিক্সা শ্রমিকদের বিক্ষোভে উত্তাল পৌরশহর

ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান বন্ধে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে কুমিল্লার লাকসাম পৌরশহরে এক বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন এলাকা থেকে আগত অটোরিক্সা, ইজিবাইক, ভ্যান ও মিশুক শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে লাকসাম পৌরশহরের লাকসাম-চৌদ্দগ্রাম সড়ক বাইপাস চত্ত্বরে ঘন্টাব্যাপী রিক্সা শ্রমিকদের এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক ইমরান হোসেন ইমনের নেতৃত্বে বক্তারা উক্ত সমাবে–––শে শ্রমিকরা আধুনিকায়ন, পরিবেশ বান্ধব ও সঠিক নীতিমালা প্রনয়ন করে ব্যাটারী চালিত সকল পরিবহনের পৌর লাইসেন্স প্রদানের দাবী জানান। অন্যথায় আগামী ২/১ দিনের মধ্যে সমাবেশ ডেকে হরতাল-অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে। আপনারা সবাই প্রস্তুত থাকবেন।
সূত্রগুলো আরো জানায়, অটোরিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ও জেলা গণসংহতি আন্দোলনে উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশে পৌরশহরের বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলার বিভিন্ন ইউপি থেকে আগত রিক্সা চালকরা ওইদিন সকাল ৯টা থেকে ব্যানার, ফেষ্টুন ও লিফলেট বিতরণের মাধ্যমে বাইপাস এলাকায় জড়ো হয়ে প্রায় ঘন্টা ধরে ওই সড়কে বিক্ষোভ করতে থাকে। সেখানেই শুরু হয় বিক্ষোভ সমাবেশ। অবশেষে অটোরিক্সা শ্রমিকরা এক বিক্ষোভ মিছিল বের করে লাকসাম রেলওয়ে জংশন বাজার হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই স্থানে গিয়ে উক্ত সমাবেশ শেষ করেন।
জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক ইমরান হোসেন ইমন ও লাকসাম অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন নেতা আবুল কালাম, মোশারেফ, তৌহিদ ও জাফরসহ অপরাপর নেতারা জানায়, জেলা দক্ষিনা লের ৫টি উপজেলার মোহনা এবং বানিজ্যিক নগরীখ্যাত এ লাকসাম। এ অ লে চলমান মহামারী করোনার কারনে এমনিতেই বেকারের সংখ্যা বাড়ছে, বিভিন্ন ট্রেডের শ্রমিকরা কাজ হারাচ্ছে। সেখানে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করতে ব্যাটারী চালিত রিক্সা চালিয়ে পরিবার পরিজন নিয়ে বেঁচে আছে। সরকারের হঠাৎ এমন আত্মঘাতি ঘোষনার ফলে এ অ লে কয়েক হাজার রিক্সা শ্রমিক বেকার হয়ে পড়বেন। ধার-দেনা কিংবা এনজিও কিস্তি নিয়ে এ রিক্সা ক্রয় করে আমরা চালাচ্ছি। এ অবস্থায় ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান চালানো বন্ধ করে দিয়ে আমাদের না খেয়ে মারার ব্যবস্থা করা হচ্ছে। সরকার এ সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামী কয়েকদিনের মধ্যে আমরা কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করবো।
পৌর কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রানালয় এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে এতে আমাদের কিছুই করা নাই। তবে পৌরশহরে পায়ে চালানো অটোরিক্সা চালাতে পৌরলাইসেন্স ফি মওকুফ, নানাহ সুবিধাসহ বিশেষ পুরস্কারের কথা ঘোষনা করেছেন। এমনকি রবিবার সকাল থেকে পৌরপরিষদের সামনে প্রায় অর্ধশতাধিক পায়ে চালিত রিক্সা চালককে পৌর কর্তৃপক্ষের ঘোষিত প্রতিশ্রুতি প্রদান করা হয়।  
 এ ব্যাপারে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন শ্রমিক নেতাদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর