শিরোনাম
সংবাদদাতা, যশোর : | ০৮:০৭ পিএম, ২০২০-০৯-১৫
যানবাহনের বিভিন্ন মাধ্যমে মাদকের চালান সীমান্ত হয়ে দেশের বিভিন্ন জেলা শহরে যাওয়ার খবরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি চৌকস টিম সোমবার দিবাগত গভীর রাতে যশোর গামী একটি ট্রাকের অতিরিক্ত চাকার মধ্যে থেকে ৩শ’ বোতল ফেনসিডিলের চালান উদ্ধার করেছে। এসময় ট্রাকের চালক আজিজুর রহমান ওরফে আজু (৪০) কে গ্রেফতার করেছে। সে যশোর সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার অন্তর্গত সাদীপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন সিকদার। এ সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাশসহ চৌকস টিম উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে আরো বলেন, যশোর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাশ এর নেতৃত্বে এসআই আব্দুল মালেকসহ একটি চৌকস টিম সোমবার দিবাগত রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে গোপন সূত্রে খবর পান সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে একটি ট্রাকে ফেনসিডিল বহন করে যশোরের দিকে আসবে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২ টার পর যশোর সদর উপজেলার বেনাপোল সড়কে গাজীর দরগা ফিলিং ষ্টেশনের সামনে চেকপোষ্ট বসায়। সোর্সের তথ্য অনুযায়ী ( মৌলভী বাজার ট-১১-০০১৭) নাম্বারের ট্রাকটি বেনাপোল থেকে যশোরের দিকে আসার সময় গাজীর দরগা ফিলিংষ্টেশনের সামনে অবস্থানরত ডিবি’র টিম ট্রাকটি থামার সংকেত দেয়। ডিবি’র চেকপোষ্ট ও থামার সংকেত উপেক্ষা করে ট্রাকটি যশোরের দিকে আসতে থাকে। ডিবি’র চৌকস টিমের ব্যবহৃত মাইক্রোবাস উক্ত ট্রাকের পিছু নেয়। এক পর্যায় মাইক্রোবাস যশোর ঝিনাইদহ সড়কের পালবাড়ী মোড়স্থ নতুন খয়েরতলা মনির হোসেন এর টায়ার গ্যারেজের সামনে মাইক্রোবাস দিয়ে রাস্তায় ব্যরিকেট দিয়ে ট্রাকটি দাঁড় করায়। সাথে সাথে ট্রাক ড্রাইভার আজিজুর রহমান ওরফে আজুকে গ্রেফতার করে। এ সময় চালকের সাথে থাকা বেনাপোল পোর্ট থানার সাদীপুর বেলতলার মোড়ের আব্দুল আলীমের ছেলে ফেনসিডিলের মালিক সালাম (৫০) পালিয়ে যায় বলে প্রেস ব্রিফিংয়ে বলা হয়। চালক আজুকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদে সে ডিবি পুলিশের কাছে স্বীকার কওে তার বহনকৃত ট্রাকে অতিরিক্ত যে টায়ার রাখা আছে উক্ত টায়ারের মধ্যে ফেনসিডিল রাখা আছে। ডিবি পুলিশ ট্রাকের বডিন নীচে ঝুলানো অবস্থা রাখা অতিরিক্ত টায়ার নামিয়ে টায়ারের মধ্যে হতে ২৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে চালক আজিজুর রহমান ওরফে আজুসহ ট্রাক ও ফেনসিডিল হেফাজতে নিয়ে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি’র এসআই ইব্রাহিম আসামী আজিজুর রহমান ওরফে আজুকে আদালতে সোপর্দ করে। তাকে উক্ত ফেনসিডিল চালান সংক্রান্ত জিজ্ঞাসাবাদের প্রয়োজনে ৫ দিনের রিমান্ডের আবেদন জানান বলে তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited