শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:০২ পিএম, ২০২২-১০-০৫
সিম বন্ধের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী নভেম্বর মাসে বন্ধ হতে পারে প্রায় ৩০ লাখ মোবাইল সিম কার্ড। বিটিআরসি সূত্রে জানা যায়, দেশের যেকোনো নাগরিক একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে ১৫টি সিম কার্ড কিনতে পারবেন। কিন্তু অনেকে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে ৩০ সিম কার্ডও তুলেছেন। এসব সিম কার্ডের সংখ্যা ৩০ লাখের বেশি। এসব সিম পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। আরও জানা গেছে, নিয়মের বেশি অতিরিক্ত সিম যারা তুলেছেন তাদের মধ্যে ৭ লাখ গ্রাহকের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে মোবাইল অপারেটররা। মোবাইল অপারেটররা গ্রাহকদের সঙ্গে কথা বলে জানতে যাচ্ছেন তারা কোন সিমগুলো বন্ধ ও চালু রাখতে চাচ্ছেন। ১৫ অক্টোবর পর্যন্ত গ্রাহকরা কোনো সিম বন্ধ বা চালু রাখবেন তা বাছাই করার সুযোগ পাবেন। এদিকে বিটিআরসি জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহকের প্রি-পেইড, পোস্ট পেইড মোবাইল অপারেটর নির্বিশেষে সিম/রিমের সর্বমোট সংখ্যা ১৫ নির্ধারণ করা হয়েছে। এখন থেকে ওই সীমার বাইরে কোনো গ্রাহক (করপোরেট গ্রাহক ব্যতীত) সিম/রিম নিবন্ধন করতে পারবেন না।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ সাঈদ হোসেন সাহিল: আধুনিক পৃথিবীতে আমরা প্রতিদিন যে প্রযুক্তির ওপর নির্ভর করি—মোবাইল ফোন, ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ভারতে হোয়াটসঅ্যাপের জন্য শুরু হয়েছে এক কঠিন সময়। এই দেশেই অ্যাপটির সবচেয়ে বড় বাজার। সেখানেই এখন স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস জনপ্রিয় ফিচার। এবার মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বিথী আক্তার : এখন থেকে ফেসবুকে নতুন করে মিলবে না ইনস্ট্রেম এডস, রিলিস কিংবা পারফরমেন্স বোনাস রেভিন...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মন্ত্রণালয়ের কাজকে আরও বেগবান ও গতিশীল করতে আগামী একশ’ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে তথ্য ও স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited