বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইউক্রেনকে আরও ১২০ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৩:২৬ পিএম, ২০২২-০৬-৩০

ইউক্রেনকে আরও ১২০ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাজ্য

ইউক্রেনকে আরও ১২০ কোটি ডলার বা ১০০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। দেশটিতে রাশিয়ার হামলা প্রতিহত করতে ড্রোন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এই সহায়তা দেওয়া হচ্ছে।

ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই সহায়তার ফলে এখন পর্যন্ত ইউক্রেনকে ব্রিটেনের পক্ষ থেকে মোট সহায়তা দেওয়া হচ্ছে ২৩০ কোটি পাউন্ড। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত দেশটিতে সমর্থন দিয়ে যাচ্ছে ব্রিটেন।

ওই বিবৃতিতে বলা হয়েছে, অত্যাধুনিক বিমান প্রতিরক্ষাব্যবস্থা, ক্রুবিহীন আকাশযান, নতুন যুদ্ধ সরঞ্জাম এবং ইউক্রেনের সৈন্যদের জন্য কয়েক হাজার গুরুত্বপূর্ণ বিভিন্ন সামরিক সহায়তা এই প্যাকেজের অন্তর্ভুক্ত।

বিবৃতিতে আরও বলা হয়, এটি ব্রিটেনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যার মাধ্যমে ইউক্রেনকে বীরত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা করবে, যেন তারা রুশ সৈন্যদের হাত থেকে নিজেদের ভূখণ্ডকে রক্ষা করতে পারে।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হামলা দিন দিন আরও বর্বরোচিত হয়ে উঠছে। তিনি যে কারণে এই যুদ্ধ শুরু করেছেন বা যে লাভের প্রত্যাশা করেছিলেন তা ব্যর্থ হয়েছে। এছাড়া এই যুদ্ধের অসারতার বিষয়টিও সবার কাছে স্পষ্ট হয়ে উঠেছে। তিনি বলেন, পুতিন যেন ইউক্রেনে সফল হতে না পারেন তা নিশ্চিত করতে আমরা ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন দিয়ে যাব।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর