শিরোনাম
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার | ০৫:২৫ পিএম, ২০২৪-১২-০৮
সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৭ ডিসেম্বর) রাতে কক্সবাজারের উখিয়া মেরিন ড্রাইভের ইনানিতে সেনাবাহিনীর পাঁচ তারকা হোটেল বে ওয়াচে এই সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছাড়াও বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, নারী ফুটবল দল দুই দুইবার চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য সুনাম বয়ে এনেছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও নারী ফুটবল দল এগিয়ে যাচ্ছে উল্লেখ করেন সেনা প্রধান।
সংবর্ধনা অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান এডমিরাল মুহাম্মদ নাজমুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল নারী ফুটবলারদের সংবর্ধিত করার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এতে আমাদের নারীরা আরও অনুপ্রাণিত হবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী নারী ফুটবলারদের পুরস্কৃত করা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited