শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:১৯ পিএম, ২০২৬-০২-১২
লালমনিরহাট প্রতিনিধি :
ভোটকেন্দ্রে পুলিশের পোশাক পরিহিত নারী আটক, পরিবারের কাছে হস্তান্তর
লালমনিরহাটের আদিতমারীতে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এক মানসিকভাবে অসুস্থ নারীকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভাদাই গিরিজা সংকর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওই নারীর স্থায়ী বাড়ি উপজেলার নামরী বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী দীর্ঘ দিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিচরণ করছিলেন। কোনোভাবে পুলিশের একটি পুরনো পোশাক সংগ্রহ করে সেটি গায়ে দিয়ে তিনি আদিতমারী এলাকায় চলে আসেন। ভোটকেন্দ্রের সামনে পুলিশের পোশাকে তাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার কথায় অসংলগ্নতা প্রকাশ পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ থেকে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করি। তদন্তে দেখা গেছে তিনি দীর্ঘ দিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন। কোথা থেকে তিনি পুলিশের এই পুরনো ইউনিফর্মটি পেয়েছেন, আমরা তা খতিয়ে দেখছি। আপাতত তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited