শিরোনাম
সংবাদদাতা, রাজশাহী | ০৫:৪২ পিএম, ২০২৪-০৪-২৩
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে রাজশাহীর শ্যামপুর বালুর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই তিন কিশোর। পরে বিকেল ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলো রাজশাহী মহিতার থানা এলাকার রেন্টুর ছেলে মো. যুবরাজ (১২), মতিহার এলাকার নুর ইসলামের ছেলে নুরুজ্জামান (১২) ও একই এলাকার লিটনের ছেলে আরিফ (১৩)। রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু শামা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১টার দিকে রাজশাহীর শ্যামপুর বালুর ঘাটে পদ্মায় গোসল করতে যায় বেশকিছু কিশোর। তাদের মধ্যে তিনজন পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালান। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। রাজশাহী নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited