বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো :    |    ০১:৪৩ পিএম, ২০২২-১২-২৫

চট্টগ্রামে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

চট্টগ্রামের বোয়ালখালীতে খেলতে গিয়ে ৫ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বোয়ালখালীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. জাহাঙ্গীর (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জাহাঙ্গীর শাকপুরা চৌমুহনী ৪ নম্বর ওয়ার্ডের প্রয়াত অলি আহাম্মদ মিস্ত্রির ছেলে।
শিশুটির মা বাদী হয়ে ধর্ষক জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। শিশুটির মা বলেন, ‘শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশী মো.জাহাঙ্গীরের বাড়িতে বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়েছিল মেয়ে। তখন তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। দুপুর পৌনে ২টার দিকে মেয়ে কান্না করতে করতে ঘরে আসে। কান্নার কারণ জানতে চাইলে সে ব্যথা পাচ্ছে বলে জানায় ও প্যান্ট রক্তাক্ত দেখতে পাই। মেয়েকে জাহাঙ্গীর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে।’
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মহিউদ্দিন সুমন বলেন, জাহাঙ্গীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ কথা স্বীকার করেছে। জাহাঙ্গীরের ঘরে বৃদ্ধা মা ছাড়া পরিবারের কেউ না থাকায় শিশুটিকে প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যায় এবং ঘরেই ধর্ষণ করে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর