বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গ্যাস সংকটে দেশে ৪ লাখ টন সারের ঘাটতি রয়েছে: শিল্পসচিব

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:১৫ পিএম, ২০২৬-০৪-০৯

গ্যাস সংকটে দেশে ৪ লাখ টন সারের ঘাটতি রয়েছে: শিল্পসচিব

গ্যাস সংকটের কারণে দেশে ৪ লাখ মেট্রিক টনের বেশি সারের ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন শিল্পসচিব মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, ‘আমরা এখন মাত্র তিন-চার মাস গ্যাস পাচ্ছি (সার কারখানায়)। জুন মাস পর্যন্ত কৃষির জন্য যে সার দরকার, সেক্ষেত্রে আমাদের প্রতি বছর লক্ষ্য থাকে, ৬ লাখ মেট্রিক টনের ওপরে এই জুন মাসে মজুত থাকবে। কিন্তু বর্তমান হিসাবে মাত্র ২ দশমিক ১৭ লাখ টন থাকবে। তার মানে ৪ লাখ টনের ওপরে সংকট এখন পর্যন্ত হিসাবে আছে।’ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত গোলটেবিল বৈঠকে সচিব এসব কথা বলেন। ‘বৈশ্বিক জ্বালানি-সংকট: বাংলাদেশে এর প্রভাব এবং মোকাবিলায় কর্মপন্থা নির্ধারণ’ শীর্ষক এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। এসময় আরও বক্তব্য দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য (বিদ্যুৎ) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ শাহিদ সারওয়ার, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) প্রশাসক মো. আব্দুর রহিম খান প্রমুখ। শিল্পসচিব বলেন, ‘প্রবন্ধে বলা হয়েছে, আমাদের পাঁচটি ইউরিয়া সার কারখানার মধ্যে মাত্র এখন একটি সচল আছে। এমনকি এই সচল সময়ে ঘুরেফিরে একটিকে তারা গ্যাস দিচ্ছে। (প্রতি ঘনমিটার গ্যাসের দাম) ১৬ টাকা আমরা সরকারকে দিতাম। সেটা বাইরে থেকে এনার্জি এনে গ্যাসের সঙ্গে মিশিয়ে আমাদের দেওয়ার কথা রয়েছে। এখন সারা বছর যাতে গ্যাস দিতে পারে সার কারখানায়, সে জন্য ৩২ টাকা ৩০ পয়সা (প্রতি ঘনমিটার) দাম নির্ধারণ করা হয়েছে। যেটা আমরা বাণিজ্যিকভাবে আসলে চেষ্টা করছি। কিন্তু আমরা সারা বছরের মধ্যে মাত্র তিন-চার মাস গ্যাস পাচ্ছি।’ ওবায়দুর রহমান জানান, সংকটের মধ্যে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ দেওয়ার জন্য সার কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, হরমুজ প্রণালি দিয়ে গ্যাস আমদানির ঝুঁকি আছে। সবকিছু মিলায়ে জগাখিচুড়ি অবস্থা তৈরি হয়েছে। এমন অবস্থায় আসন্ন মৌসুমে যে সার লাগবে তা সরকারের কাছে নেই। শিল্পসচিব আরও বলেন, ‘আমাদের চিনি শিল্পের ক্ষেত্রে যদিও গ্যাস লাগে না, কিন্তু বিদ্যুৎ লাগে। আমরা কিছুটা আখ থেকে পাই, কিন্তু সেটাও তিন মাস। আর বাকিটা পল্লী বিদ্যুৎ বা যেখান থেকে হোক নিয়ে থাকি। আজকে নবায়নযোগ্য শক্তির কথা বলা হচ্ছে। আমরা বিএসটিআইয়ের যে ল্যাব, সেখানে সৌরশক্তি পরীক্ষা করার জন্য ল্যাবের সক্ষমতা বৃদ্ধি করেছি। আপনারা বলেছেন যে দীর্ঘসূত্রতা আছে। এটা আমরা স্বীকার করি। আমরা চেষ্টা করছি যেন এই দীর্ঘসূত্রতাকে অর্ধেকে নামিয়ে আনা যায়। এ নিয়ে আমরা কাজ করছি।’

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর