শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০১:৫৮ পিএম, ২০২১-১২-০২
ল্যান্স ক্লুজনারের সরে দাঁড়ানোর পর একদিন পর আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে সম্পর্কের অবসান ঘটালেন শন টেইট। তাৎক্ষণিক ভিত্তিতে আফগানদের পেস বোলিং পরামর্শকের দায়িত্ব ছেড়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান গতিতারকা।
বুধবার এ সিদ্ধান্ত জানিয়েছেন টেইট। তার আগে হেড কোচের চাকরি ছেড়েছেন ক্লুজনার। তবে চুক্তির মেয়াদ থাকায় ৩১ ডিসেম্বর পর্যন্ত আফগানিস্তান দলের সঙ্গে থাকছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার। এক বিবৃতিতে টেইট বলেছেন, ‘আফগানিস্তান দলের সঙ্গে বিশেষ করে তরুণ পেসারদের নিয়ে কাজ করা খুবই উপভোগ করেছি আমি। আমার মনে হয় তাদের দারুণ ভবিষ্যত রয়েছে। ল্যান্স ক্লুজনারের মতো ব্যক্তিত্বের সঙ্গে কাজ করতে পারা দারুণ অভিজ্ঞতা ছিল।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-২ কোচিং সার্টিফিকেট প্রাপ্ত টেইটকে গত আগস্টে পাঁচ মাসের চুক্তিতে আফগানিস্তানের পেস বোলিং পরামর্শক করা হয়েছিল। একই সময় ভারতের ঘরোয়া দল পুরুচেরির সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন টেইট।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited