বাংলাদেশ   শনিবার, ৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

যাত্রীদের বাঁচানোর ‘নায়ক’ বৃটিশ ট্রেনকর্মী হাসপাতাল থেকে ছাড়া পেলেন

নিজস্ব প্রতিবেদক    |    ০২:১৬ পিএম, ২০২৫-১১-১৬

যাত্রীদের বাঁচানোর ‘নায়ক’ বৃটিশ ট্রেনকর্মী হাসপাতাল থেকে ছাড়া পেলেন

দুই সপ্তাহ আগে ট্রেনে যাত্রীদের রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হওয়া এক বৃটিশ কর্মী শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তার সাহসিকতার জন্য তাকে ‘নায়ক’ বলে প্রশংসা করা হচ্ছে। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ৪৮ বছর বয়সী সামির জিতুনি (স্যাম) ১ নভেম্বর লন্ডনগামী ট্রেনে হামলার সময় গুরুতর আহত হন। একাধিক আঘাতের কারণে তিনি সংকটজনক অবস্থায় ছিলেন। শনিবার বৃটিশ ট্রান্সপোর্ট পুলিশের মাধ্যমে দেওয়া বিবৃতিতে তার পরিবার জানায়, ‘সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। স্যামের সাহসী ভূমিকা নিয়ে সবার প্রশংসা আমাদের গভীরভাবে স্পর্শ করেছে।’ তারা আরও বলেন, ‘আমরা তাকে বাড়িতে পেয়ে খুশি। তবে তার পুরোপুরি সুস্থ হবে বেশ সময় লাগবে।’ পূর্ব ইংল্যান্ডে পিটারবরো শহরের কাছে ওই হামলায় জিতুনিসহ ১০ জন আহত হন। পুলিশ জানিয়েছে, জিতুনি ‘নিঃসন্দেহে বহু মানুষের জীবন বাঁচিয়েছেন।’ পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডারও তাকে ‘নায়ক’ বলে অভিহিত করেছেন। ট্রেনের চালকেরও প্রশংসা করা হয়েছে। তিনি জরুরি ভিত্তিতে নিকটবর্তী একটি স্টেশনে ট্রেন থামিয়ে যাত্রীদের বের হওয়ার সুযোগ করে দেন। ওই ঘটনায়, ৩২ বছর বয়সী অ্যান্থনি উইলিয়ামসের বিরুদ্ধে হত্যাচেষ্টার ১০টি অভিযোগ আনা হয়েছে। আগামী ১ ডিসেম্বর তাকে আদালতে হাজির করা হবে।

রিটেলেড নিউজ

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত


মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর  ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত


হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর