শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৩:৩৭ পিএম, ২০২১-১১-২৫
আট মাস পর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩৭৯ জন রোহিঙ্গা শরণার্থীকে পাঠানো হয়েছে ভাসানচরে। এদের মধ্যে ১৩২ জন পুরুষ, ৯৮ জন মহিলা ও ১৪৯ জন শিশু রয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় চট্টগ্রামের বোট ক্লাব থেকে নৌবাহিনীর একটি জাহাজে করে তাদের ভাসানচরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক বলেন, ভাসানচর নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছিল। জাতিসংঘ, ইউএনএইচসিআরসহ বিভিন্ন সংস্থা যাওয়ার পর রোহিঙ্গাদের মধ্যেও আস্থা ফিরেছে। এখন ভাসানচরে যেতে অনেকে আগ্রহী। এসময় প্রায় ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে রাখার ব্যবস্থা আছে বলে জানান তিনি। এর আগে বুধবার উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে ৩৭৯ জন রোহিঙ্গাকে চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ক্যাম্পে নিয়ে আনা হয়। গত বছরের ৪ ডিসেম্বর ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে প্রথমবার ভাসানচরে নিয়ে যাওয়া হয়।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited