বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ত্রয়োদশ সংসদ নির্বাচন : মাঠ পর্যায়ে ইসি অফিসের নিরাপত্তায় ২৭৫৪ আনসার নিয়োগের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:২৪ পিএম, ২০২৬-০১-১৫

ত্রয়োদশ সংসদ নির্বাচন : মাঠ পর্যায়ে ইসি অফিসের নিরাপত্তায় ২৭৫৪ আনসার নিয়োগের অনুমোদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচনী মালামাল এবং অফিসসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের উপজেলা ও থানা নির্বাচন অফিসগুলোর জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় ২ হাজার ৭৫৪ জন নিরাপত্তা সেবাকর্মী (আনসার) নিয়োগের সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার (১৩ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, ব্যয় ব্যবস্থাপনা শাখা-২ থেকে এ সংক্রান্ত একটি সম্মতিপত্র নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে পাঠায়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইসি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে জানানো হয়, নির্বাচনী মালামাল ও অফিসের নিরাপত্তা রক্ষায় ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত—মোট ৩ মাসের জন্য এই নিরাপত্তা সেবা ক্রয় করা হবে। ৪৫৯টি উপজেলা বা থানা নির্বাচন অফিসের জন্য এই বিশাল সংখ্যক আনসার সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে। প্রতিটি অফিসে গড়ে ৬ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন। অর্থ মন্ত্রণালয় এই সেবা ক্রয়ে র ক্ষেত্রে চারটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে। সেগুলো হচ্ছে, ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫’ এর তফসিল-খ অনুযায়ী জনপ্রতি সেবার মূল্য নির্ধারণ করতে হবে, সেবাকর্মীর পারিশ্রমিক বা সেবামূল্য সরাসরি তার নিজ নিজ ব্যাংক হিসাবে প্রদান করতে হবে, সেবা ক্রয়ের ক্ষেত্রে ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬’ এবং ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫’ এর সব বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং এই নিয়োগের মেয়াদ কেবল জানুয়ারি ২০২৬ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। নির্বাচন কমিশন সচিবালয়ের গত ১৭ ডিসেম্বরের এক চিঠির পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে সংবেদনশীল সরঞ্জাম রক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এই অতিরিক্ত জনবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত বছর (২০২৫) সরকার আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ সংক্রান্ত নতুন নীতিমালা প্রণয়ন করে, যার আলোকেই এই বড় নিয়োগটি সম্পন্ন হতে যাচ্ছে।

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর