শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৪১ পিএম, ২০২৫-০৮-২৩
রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত এলাকায় বন্ধ কারখানা থেকে ন্যায্য পাওনার দাবিতে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত ৭০০-৮০০ শ্রমিক সেখানে আন্দোলন করেন। পরে তারা সরে যান। জানা গেছে, ‘পশ’ নামে একটি কারখানা সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়। তখন নিয়ম অনুসারে, শ্রমিকদের বেতন-বোনাসও দিয়ে দেওয়া হয়। কিন্তু শ্রমিকদের দাবি, শ্রম আইন অনুসারে কারখানায় তাদের আরও অনেক অধিকার ও পাওনা আছে, সেটা দিতে হবে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষ থেকে জানা গেছে, নোটিশ দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং নির্ধারিত নিয়ম অনুসারে, শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া হয়েছে। কিন্তু শ্রমিকদের দাবি, তাদের আরও অধিকার ও পাওনা আছে। আগামীকাল রোববার (২৪ আগস্ট) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে এ সংক্রান্ত একটি সভা হবে। সেখানে শ্রমিকদের দাবির বিষয়টি আলোচনা হবে জানা গেছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা শনিবার সকালে তিব্বত মোড়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন।
তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি, কারখানা বন্ধের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে সিদ্ধান্ত নিতে হবে। অথবা বন্ধ করা কারখানা পুনরায় খুলে দিতে হবে। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘আসসালামু আলাইকুম সম্মানিত নাগরিক, আপনাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে তেজগাঁওয়ের নাবিস্কো পয়েন্টে গার্মেন্টসকর্মীরা রাস্তার উভয়পাশ বন্ধ করে আন্দোলন করছেন। যার ফলে মহাখালী-তেঁজগাও রুটে ইনকামিং এবং আউটগোয়িং উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে থানার পুলিশ নিয়োজিত রয়েছে।’
এ অবস্থায় ডাইভারশন ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।
১. উত্তরার দিক থেকে আসা যানবাহন কাকলী ক্রসিং হয়ে গুলশান ২-গুলশান-১-পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবে। এছাড়া আমতলী পার হয়ে জাহাঙ্গীর গেটমুখী রাস্তা ব্যবহার করে তেজগাঁও যাওয়া যাবে।
২. আমতলী হয়ে গুলশান-১ হয়ে পুলিশ প্লাজা রুট ব্যবহার করা যাবে।
৩. উত্তরা থেকে তেজগাঁওগামী যানবাহন ফ্লাইওভার ব্যবহার করতে পারবে।
৪. মহাখালী থেকে বনানী/গুলশান-উত্তরাগামী রুটে আউট গোয়িংয়ে যানবাহন চলাচল করছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited