বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

টি-২০ বিশ্বকাপের ব্যর্থতা খুঁজতে লারাকে দায়িত্ব দিলো ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক :    |    ০৮:১৭ পিএম, ২০২২-১১-১৯

টি-২০ বিশ্বকাপের ব্যর্থতা খুঁজতে লারাকে দায়িত্ব দিলো ক্যারিবীয়রা

দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন তারা। আবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা বরাবরই বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে থাকেন হটকেক। উচ্চমূল্যে তাদেরকে কিনে নিয়ে যাওয়া হয় ফ্রাঞ্চাইজি ক্রিকেটে পারফর্ম করার জন্য। অথচ, সেই দলটিই কি না এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ। বাছাই পর্ব নামক প্রথম পর্বের গণ্ডিই পার হতে পারলো না তারা। স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের মতো দেশের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদেরকে।


টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার ময়নাতদন্ত করতে তিন সদস্যের স্বাধীন কমিটি গঠন করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এই তিন সদস্যের অন্যতম একজন হলেন সাবেক অধিনায়ক ব্রায়ান লারা। নিকোলাস পুরানের দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে উঠতে পারল না তা খতিয়ে দেখে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে রিপোর্ট দেবে এই কমিটি।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অপ্রত্যাশিত ব্যর্থতাকে হালকাভাবে দেখতে নারাজ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটারদের এই ব্যর্থতায় তারা বেশ ক্ষুব্ধ। ব্যর্থতার কারণগুলো বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কর্মকর্তারা। ব্যর্থতার ময়নাতদন্তের জন্য গড়া তিন সদস্যের কমিটিতে লারা ছাড়াও রয়েছেন পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ মিকি আর্থার। কমিটির শীর্ষে রয়েছেন ইস্টার্ন ক্যারিবিয়ান সুপ্রিম কোর্টের বিচারপতি প্যাট্রিক থম্পসন জুনিয়র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব নামক প্রথম পর্বেই স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের কাছে হেরে যান পুরানরা। একমাত্র জিম্বাবুয়ের বিরুদ্ধে জয় পান তারা। তদন্ত কমিটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব থেকে খতিয়ে দেখার অনুরোধ করেছেন কর্মকর্তারা। তিন সদস্যের কমিটি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বোর্ড অফ ডিরেক্টর্সকে রিপোর্ট দেওয়ার পাশাপাশি ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সুপারিশও করবেন।


ডিসেম্বরের পর আর কোচ থাকছেন না ফিল সিমন্স। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পরই তিনি পদত্যাগ করেন। তাই নতুন কোচও খুঁজতে হবে ক্যারিবিয়ান ক্রিকেট কর্তাদের। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি রিকি স্কেরিট বলেছেন, ‘আমরা কর্মকর্তা, ক্রিকেটার, কোচ এবং অন্যরা যারা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে ভালবাসি, তাদের আবার এই খেলার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। নতুন খেলোয়াড় তুলে আনতে হবে। দলগতভাবেও আমাদের শক্তিশালী হতে হবে।’

তিনি আরও বলেন, ‘আবেগ এবং হঠকারী সিদ্ধান্ত অতীতেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সমস্যা ফেলেছে। আমি আত্মবিশ্বাসী এই স্বাধীন কমিটি সঠিকভাবে ভুলগুলো খুঁজে বের করবে এবং তা থেকে আমরা শিক্ষা নিতে পারব। যা আগামী দিনে আমাদের ক্রিকেটকে ইতিবাচক ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে।’

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর