শিরোনাম
মোঃ তারেকুল ইসলাম | ০২:২৭ পিএম, ২০২৫-১১-২৩
চট্টগ্রাম নগরের চকবাজার থানার ব্যারাকের বাথরুম থেকে মো. অহিদুর রহমান নামে এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন চকবাজার জোনের সহকারী কমিশনার (এসি) তারিকুল ইসলাম।
সহকর্মীরা জানান, সকালে ডিউটির জন্য তাকে খুঁজে না পেয়ে ব্যারাকের বাথরুমে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানার কর্মকর্তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
চকবাজার জোনের সহকারী কমিশনার (এসি) তারিকুল ইসলাম বলেন, 'আজকে (রবিবার) সকালে একজন এএসআই আত্মহত্যা করেছে বলে জেনেছি। তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে আমি ছুটিতে থাকায় এর বেশি তথ্য দিতে পারছি না।'
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited