শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৮:৫৮ পিএম, ২০২৪-০১-১৩
লাভ বাংলাদেশ পার্টি চট্টগ্রাম জেলা ও মহানগরের উদ্যোগে লাভ বাংলাদেশ পার্টির নেতাকর্মী ও সাংবাদিকদের এক মত বিনিময় সভা শনিবার ১৩ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হয়। লাভ বাংলাদেশ পার্টির চট্টগ্রাম জেলা সভাপতি মাওলানা নূর মোহাম্মদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক রিমন বড়–য়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লাভ বাংলাদেশ পার্টির উপদেষ্টা বোরহান কাজী। বক্তব্য প্রদান করেন লাভ বাংলাদেশ পার্টির চট্টগ্রাম মহানগর উপদেষ্টা আজিমুল হক, মোহাম্মদ ফিরোজ চৌধুরী, লাভ বাংলাদেশ পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি আব্দুল্লাহ মজুমদার, সাধারণ সম্পাদক শাহ্জালাল, সাংবাদিক মামুনুর রশিদ সেলিম, সাংবাদিক মোঃ আরাফাত । সভায় বক্তারা বলেন, লাভ বাংলাদেশ পার্টি এদেশের গণমানুষের গণ আকাক্সক্ষা পূরণে বদ্ধপরিকর। পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী এ ব্যাপারে সোচ্চার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়ি ভাড়া বৃদ্ধি রোধ, ন্যায্য বেতন আদায় করা সহ মানুষের মৌলিক চাহিদা পূরণে লাভ বাংলাদেশ পার্টি দীর্ঘ সংগ্রাম করে যাবে। এই সংগ্রামে বাংলাদেশের আপামর জন সাধারণকে পাশে আনার বিপ্লবী অঙ্গীকার ব্যক্ত করেন লাভ বাংলাদেশ পার্টির নেতৃবৃন্দ । পাশাপাশি দেশে লাগামহীন দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে জরুরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবী জানানো হয়। প্রধান অতিথি লাভ বাংলাদেশ পার্টির উপদেষ্টা আ ফ ম বোরহান কাজী বলেন, আমাদের পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী নিজস্ব ভাবনাকে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন লাভ বাংলাদেশ পার্টি চট্টগ্রাম মহানগরের দপ্তর সম্পাদক মোহাম্মদ তারেক, নাঈম উদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited