শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০২:০৮ পিএম, ২০২১-১২-০৭
আটলান্টিক মহাসাগরে প্রথমবারের মতো চীন সামরিক ঘাঁটি গড়তে যাচ্ছে। আফ্রিকার ছোট্ট দেশ ইকোয়েটোরিয়াল গিনিতে এই সামরিক ঘাঁটির প্রতিষ্ঠা করা হবে। মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।
ওই রিপোর্টের বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আটলান্টিক মহাসাগরে চীনের প্রথম এই ঘাঁটি প্রতিষ্ঠার পরিকল্পনা হোয়াইট হাউজ ও পেন্টাগনে উদ্বেগ সৃষ্টি করেছে। চীন যদি ইকোয়েটোরিয়াল গিনিতে এই সামরিক ঘাঁটির প্রতিষ্ঠা করে তাহলে চীনা যুদ্ধজাহাজ পুনঃঅস্ত্র গ্রহণ করতে সক্ষম হবে এবং সে সমস্ত অস্ত্র মার্কিন পূর্ব উপকূলের ঠিক বিপরীতে মোতায়েন হবে। এছাড়া, এই ঘাঁটিতে চীনা যুদ্ধজাহাজ মেরামতের কাজ করার সুযোগ তৈরি হবে।
গত অক্টোবর মাসে মার্কিন প্রিন্সিপাল ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফিনার ইকোয়েটোরিয়াল গিনি সফরে যান এবং দেশটির প্রেসিডেন্ট তিওদোরো ওবিয়াং এনগুয়েমা এমবাসোগোর সঙ্গে সাক্ষাৎ করেন। সেসময় মার্কিন কর্মকর্তা চীনের ঘাঁটি প্রতিষ্ঠার পরিকল্পনা বাতিল করার আহ্বান জানান।
এর আগে, গত এপ্রিল মাসে মার্কিন সিনেটের শুনানিতে আমেরিকার সামরিক বাহিনীর আফ্রিকা বিষয়ক কমান্ডার জেনারেল স্টিফেন টাউনসেন্ড বলেছিলেন, আফ্রিকা মহাদেশের আটলান্টিক উপকূলে চীনা সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা হবে চীনের পক্ষ থেকে আসা সবচেয়ে বড় হুমকি।
বর্তমানে আফ্রিকা মহাদেশের জিবুতিতে চীনের একটি সামরিক ঘাঁটি রয়েছে।
পার্সটুডে
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited