শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৩৮ পিএম, ২০২৬-০৯-০৫
এনসিসি ব্যাংক তাদের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ঢাকা কমিউনিটি হাসপাতালকে একটি অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন ক্রয়ের জন্য ১ কোটি টাকা অনুদান দিয়েছে। এই উদ্যোগের ফলে বিশেষ করে ট্রমা, স্ট্রোক ও ক্যান্সার রোগীদের দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সাশ্রয়ী স্বাস্থ্যসেবার পরিধি বাড়বে। ৫০০ শয্যার অলাভজনক এই হাসপাতালটি দীর্ঘদিন ধরে নিম্নআয় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সুলভ স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। বর্তমানে হাসপাতালটির নিজস্ব উচ্চ-রেজোলিউশনের সিটি স্ক্যান সুবিধা না থাকায় রোগীদের চিকিৎসা সেবায় কিছুটা প্রতিবন্ধকতা ছিল। এ ঘাটতি পূরণেই এনসিসি ব্যাংক তাদের সিএসআর তহবিল থেকে এই অর্থ সহায়তা প্রদান করল।
সম্প্রতি এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কাজী হাবিবুর রহমান-এর কাছে ১ কোটি টাকার চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালকবৃন্দ সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ ও মোরশেদুল আলম চাকলাদার, ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং কোম্পানী সচিব (চলতি দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম চৌধুরী এফসিএস। হাসপাতাল পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতাল (ডিসিএইচ) ট্রাস্টের নির্বাহী ও পরিচালক প্রফেসর ডাঃ মোঃ ওমর শরীফ ইবনে হাসান, ডিসিএইচ ট্রাস্টের সদস্যবৃন্দ সুকুমার চক্রবর্তী, মোঃ জাবেদ ইউসুফ, মোঃ ওয়াকার হোসেন, সহকারী পরিচালক ডাঃ মোঃ ফুয়াদুল ইসলাম ও সদস্য মোঃ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, “সুলভ ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতার অপরিহার্য অংশ। ঢাকা কমিউনিটি হাসপাতালে এই উচ্চক্ষমতাসম্পন্ন সিটি স্ক্যান স্থাপনের ফলে রোগীরা দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা পাবেন এবং তাদের ও পরিবারের ওপর আর্থিক চাপও কিছুটা লাঘব হবে।”
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “এনসিসি ব্যাংকের সিএসআর উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো নিম্নআয় ও সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসাসেবা নিশ্চিত করা, বিশেষত দুরারোগ্য রোগে আক্রান্তর জন্য। আজকের এই সহায়তা ঢাকা কমিউনিটি হাসপাতালের ডায়াগনস্টিক সক্ষমতা বাড়াবে এবং আরও বেশি মানুষকে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা দিতে সহায়তা করবে।”
ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী হাবিবুর রহমান এনসিসি ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “মাত্র ২০ শয্যা দিয়ে শুরু করে আজ আমরা ৫০০ শয্যার প্রতিষ্ঠানে পৌঁছেছি। যারা ব্যয়বহুল চিকিৎসা বহন করতে পারেন না, তাদের সেবা দেয়াই আমাদের অঙ্গীকার। এনসিসি ব্যাংকের এই অর্থ সহায়তা আমাদের ডায়াগনস্টিক সেবার গুরুত্বপূর্ণ একটি ফাঁক পূরণ করবে এবং এখন আমরা আরও দক্ষ ও সাশ্রয়ীভাবে সিটি স্ক্যান সেবা দিতে পারব।”
নিজস্ব প্রতিবেদক : প্রতিদিন নানা কাজে ঘর থেকে বের হন মানুষ। কেউ যান কর্মক্ষেত্রে, কেউ বেড়াতে, কেউ জরুরি কাজে। কাজ শেষে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চাল ও ভোজ্যতেল, প্রতিদিনের খাদ্যতালিকার এই দুই অপরিহার্য পণ্যের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়à§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কà§...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : মা ইলিশের নিরাপদ প্রজনন এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি করাকে কেন্দ্র করে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পারিবারিক কলহের জের ফোন ভিডিও কলে রেখে মোঃ হোরন মিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মো:সোহেল তালুকদার,পটুয়াখালী : পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে নৌ পুলিশের এক সফল অভিযানে বিশা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited