শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৯:১৯ পিএম, ২০২৬-১১-১৪
যশোর ব্যুরো
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি ও অবৈধভাবে পাচারের চেষ্টাকালে ২৫ টন কেমিক্যালের একটি চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার ১১ নভেম্বর) রাত ৯টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্যভর্তি একটি কাভার্ড ভ্যান বের করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কাস্টমস ও বন্দর সূত্রে জানা যায়, ভারত থেকে আমদানি করা চালানটিতে ২৫ হাজার কেজি বা ২৫ টন পণ্য ছিল। কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছিল ‘ট্যালকম পাউডার’ হিসেবে। তবে প্রাথমিক অনুসন্ধানে এসব বস্তায় ভায়াগ্রাসহ বিভিন্ন ওষুধ তৈরির মূল্যবান কেমিক্যাল থাকার সন্দেহ করা হচ্ছে। চালানটি ৯৯৪ থেকে ১ হাজার বস্তায় আনা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগ রয়েছে,শুল্ক পরিশোধ ও বৈধ এন্ট্রি ছাড়াই পণ্যগুলো ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি কাভার্ড ভ্যানে তুলে বন্দরের বাইরে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় যশোর-ট-১১-৬৩৯৩ নম্বরের ‘আফজাল কুরিয়ার সার্ভিস’ লেখা একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
নথি অনুযায়ী, পণ্যটির আমদানিকারক প্রতিষ্ঠান অনিন্দিতা ইন্টারন্যাশনাল। সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে ব্রাইট ইন্টারন্যাশনালের নাম উল্লেখ রয়েছে। তবে প্রতিষ্ঠানটির লাইসেন্স ভাড়া নিয়ে একটি সংঘবদ্ধ চক্র পণ্য খালাসের কার্যক্রম পরিচালনা করছিল বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেনাপোলের আলোচিত সনি সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগও পাওয়া গেছে।
সূত্র জানায়, চালানটির কিছু বস্তায় ট্যালকম পাউডারের পরিবর্তে অন্য কেমিক্যাল ভরে আনার সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া শুল্ক পরিশোধ করা আগের চালানের পণ্য সরিয়ে রেখে নতুন আসা চালানের পণ্য সরাসরি বাংলাদেশি ট্রাকে তোলার অভিযোগ রয়েছে। এসময় শেড ইনচার্জ ও কাস্টমসের কয়েকজন কর্মকর্তার উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন জানান, বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা অভিযান চালান। আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে ঘোষণার সঙ্গে পণ্যের প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় চালানটি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ট্যালকম পাউডারের আড়ালে মূল্যবান কেমিক্যাল পাচার এবং সরকারের রাজস্ব ফাঁকির উদ্দেশ্য ছিল বলে ধারণা করা হচ্ছে। ল্যাব পরীক্ষার মাধ্যমে প্রকৃত পণ্য শনাক্ত করা হবে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, জব্দ করা পণ্য বর্তমানে বন্দরের নিরাপত্তায় রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কাস্টমস ও বন্দরের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বাংলা ডেস্ক : : প্রাইম ব্যাংক পিএলসি-এর কাছ থেকে ‘পেরোল ব্যাংকিং’ সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মোকাদ্দেছুর রহমান রকি, যশোর : যশোরে ফৌজদারি ও দেওয়ানি মামলা নিষ্পত্তিতে অভাবনীয় গতি ফিরে এসেছà§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাতটি মামলার আসামি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বিশেষ প্রতিবেদন : বাংলা, বিহার ও উড়িষ্যার বীর দেশপ্রেমী নবাব সিরাজউদ্দৌলার প্রিয়তমা সহধর্মিণী বেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সমবায়ের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে গুরà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শহীদুর রহমান জুয়েল, সিলেট : বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited