শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:৪৮ পিএম, ২০২৬-১১-০৮
ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসুদেব ইউনিয়নকে ভেঙে বরিশল নামে নতুন আরও একটি ইউনিয়ন গঠনের প্রতিবাদে রেলপথ ও সড়ক পথ অবরোধ ৭২ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন ৭২ ঘণ্টার জন্যে স্থগিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম। তিনি বলেন, মানুষের দুর্ভোগের বিষয়ে চিন্তা করে আমরা তাদের আন্দোলন প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমাধানের জন্যে অনুরোধ করেছি। তারা আমাদের কথায় সম্মত হয়েছেন। তাদের পাঁচ সদস্যের একটি দলসহ জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার জন্যে যাব। সেখানে এমপি সাহেবও থাকবেন।
এর আগে, রোববার (৮ নভেম্বর) সকাল ৭টা থেকে কোড্ডা এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন বিক্ষুব্ধরা। এসময় বিক্ষুব্ধরা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করেন। পাশাপাশি অবরোধ করেছেন সুলতানপুর-আগরতলা সড়ক।
খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ৬টি গ্রাম নিয়ে সম্প্রতি বরিশল ইউনিয়ন গঠন করা হয়৷ নতুন এই ইউনিয়নটি যুক্ত করা হয় আখাউড়া উপজেলার সঙ্গে। এ বিষয়টি মেনে নিতে পারেননি বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। এনিয়ে বেশ কয়েকবার আন্দোলন করেও কোনো সুফল পায়নি তারা। ফলে, সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন অখণ্ড ও পুনর্বহাল রাখার দাবিতে এবং সদর উপজেলাকে বিভক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
রেলপথ অবরোধ পালন করায় উভয় পাশে ট্রেন চলাচল বন্ধ থাকে। আটকা পড়ে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস। এছাড়াও সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস, চট্টগ্রামগামী সোনার বাংলা ও কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস যাত্রায় বিঘ্ন ঘটে।
নিজস্ব প্রতিবেদক : ২০২৭ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের বিক্ষোভ করার চেষ্টা করেছেন পোশাক কারখানার কà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া, কুমিল্লা: কুমিল্লার বরুড়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার প্রবণতা র...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : "করবো সমবায় গড়বো দেশে, সবার আগে বাংলাদেশ।" এই প্রতিপাদ্যে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ভূমধ্যসাগরের উত্তাল সাগরে মৃত্যুর মুখ থেকে উদ্ধার হওয়ার পর মিশরের দামিয়েত্ত কারাগারে আটক ৬৫ বাংল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited