শিরোনাম
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: | ০৪:০১ পিএম, ২০২১-০৭-৩১
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লংগুরপাড় এলাকার এক গৃহবধূ গত ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই গৃহবধূ উপজেলার মাধবপুর ইউনিয়নের লংগুরপাড় এলাকার মানিকমিয়ার স্ত্রী ও মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. আসিদ আলির ছোট বোন।এ নিয়ে শুক্রবার বিকালে মো. আসিদ আলি কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে একই এলাকায় ভাই আসিদ আলির বাড়ি থেকে রাতের খাবার শেষ করে হাজেরা বিবি অরপে কুঠিল (৪৮)। পরে প্রতিবেশি রকিব মিয়ার বাড়িতে রাত্রি যাপন করে বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ হন।
বৃহস্পতিবার দুপুরে হাজেরা বিবির বোনের ছেলে মো. সেলিম আহমেদ খালার বাড়িতে গিয়ে দেখতে পান দরজা তালাবদ্ধ ঘরের বাতি জ্বলছে। অন্যঘরে গাভীগুলোর ডাকাডাকি করতে দেখে খালাকে খুঁজে না পেয়ে, বিষয়টি গিয়ে মামা আসিদ আলিকে জানায় সেলিম।সম্ভাব্য আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও কোন সন্ধান না পেয়ে শুক্রবার বিকালে থানায় সাধারণ ডাইরি করেন আসিদ আলি। কমলগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই সুরুজ আলি সত্যতা নিশ্চিত করে জানান,সাধারণ ডাইরি করা হয়েছে জিডি নং -(১৩৬৮) ।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited