বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জাতীয় দৈনিক আমাদের বাংলা'র ৭ম বর্ষপূর্তিতে সিরাজগঞ্জে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০১:০০ পিএম, ২০২৪-০২-১৭

জাতীয় দৈনিক আমাদের বাংলা'র ৭ম বর্ষপূর্তিতে সিরাজগঞ্জে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ :
জাতীয় দৈনিক, বহুল প্রচারিত, সরকারি মিডিয়া ভুক্ত দৈনিক আমাদের বাংলা পত্রিকার ৭ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ ব্যুরো চীফ শেখ মোঃ এনামুল হকের আয়োজনে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিস্টাব্দ) সন্ধ্যা ০৭ ঘটিকার সময় এম এ মতিন সড়ক পুরাতন কোর্ট মসজিদ মার্কেট ২য় তলায় দৈনিক কলম সৈনিক হলরুমে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এস এম মনোয়ার হোসেন।

আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজল এ খোদা লিটন, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন'র নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ সদর টেকনিক্যাল এন্ড বি.এম কলেজের অধ্যক্ষ মাসউদ মুক্তা প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক আমাদের বাংলা পত্রিকার সিরাজগঞ্জ ব্যুরো চীফ শেখ মোঃ এনামুল হক।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে বিরল অবদান রাখায় খন্দকার তৌহিদুর রহমান কে, সংবাদপত্রে বিশেষ অবদান রাখায় দৈনিক আজকের জনবাণী, দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ইতিহাস গবেষক মোহাম্মদ আব্দুল হামিদ কে, মানবসেবায় বিশেষ অবদান রাখায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার কে,শিক্ষা খাতে বিশেষ অবদান রাখায় ছাতিয়ানতলি মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বি.এম কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম কে ও ছিন্নমূল মানুষের কল্যাণে বিশেষ অবদান রাখায় সুখপাখির প্রতিষ্ঠাতা জাহিদ হোসেন রজব কে সংবর্ধনা প্রদান করা হয় ও বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লাভ বাংলাদেশ ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ।

পরিচালনা করেন, এন.টি.ভি'র সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না ও আর.টি.ভি'র সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু।

এ-সময় ধানগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শামসুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম বাবু,দৈনিক যুগান্তরের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জেহাদুল ইসলাম,সিনিয়র সাংবাদিক এইচ এম মুন্না,দৈনিক কলম সৈনিকের বার্তা সম্পাদক রানা আহমেদ,দৈনিক মানবকন্ঠের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এম এ মালেক,দৈনিক আমাদের কন্ঠের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি রেজাউল করিম খান, সিরাজগঞ্জ রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক শুভ কুমার ঘোষ,অর্থ সম্পাদক আব্দুল মান্নান,দফতর সম্পাদক আলী আশরাফ,সাংবাদিক ছোট্র,আজমেরী,নজরুল রইসীসহ সিরাজগঞ্জসহ গণমাধ্যম কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান শেষে কেক কর্তন করেন অতিথি ও গণমাধ্যম কর্মীবৃন্দ।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর