শিরোনাম
সংবাদদাতা, পঞ্চগড় : | ০৩:৪৩ পিএম, ২০২০-১২-০৩
পঞ্চগড়ে সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ইউনিভার্সাল এমিটি'র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
"আসুন উষ্ণতা ভাগাভাগি করি" এ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড় জেলার তিন উপজেলায় শীতবস্ত্র বিতরণ করলো ইউনিভার্সাল এমিটি নামের একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান। দেবিগঞ্জ উপজেলার দেবিডুবা ইউনিয়ন, বোদা উপজেলার মারেয়া ইউনিয়ন এবং তেঁতুলিয়া উপজেলার কালানদি ইউনিয়নে প্রায় পাঁচশত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে প্রতিষ্ঠানটি।ইউনিভার্সাল এমিটি'র প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মেহেদি হাসান অসহায় ও দরিদ্র মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন।
এসময় ইউনিভার্সাল এমিটি'র সদস্য মোঃ জালাল হোসেন, নাজমুন রেখা, মোঃ অভি, আয়সা সিদ্দীকা, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউনিভার্সাল এমিটি'র পরিচালক মোঃ মেহেদি হাসান জানান, "পঞ্চগড় জেলায় প্রতি বছর প্রচুর শীত পরে। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের জন্য এটি একটি সামান্য প্রচেষ্টা। আগামীতে আমরা পঞ্চগড়ের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থেকে সহযোগীতার হাত প্রসারিত করবো।"
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited