শিরোনাম
সংকাদদাতা, সিরাজগঞ্জ: | ০৪:৩৯ পিএম, ২০২২-০৩-১৯
সিরাজগঞ্জের রায়গঞ্জে স্বামীর মারধরে নারগিস খাতুন (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৯ মার্চ) দুপুরে উপজলার সোনাখাড়া ইউনিয়নের বিলেরপার এলাকা থেকে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রেজাউল করিমকে (৪০) আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ। নিহত নারগিস খাতুন জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছি বিলেরপার গ্রামের রেজাউল করিমের স্ত্রী। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বিলের পার গ্রামের মাদকাসক্ত রেজাউল করিম প্রায়ই তার স্ত্রীকে মারপিট করতেন। শনিবার সকালে বাজারে চা পান করে বাড়ি ফিরে স্ত্রী নারগিসকে ব্যাপক মারপিট করলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রতিবেশীরা নারগিসকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও ঘাতক স্বামীকে আটক করে। তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited